ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ধর্ষণ ও ভ্রূণ হত্যা মামলায় গ্রেপ্তার জিসান প্রধানকে ছাত্রশিবির থেকে বহিষ্কার Logo আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী Logo চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের সমাবেশ: ইসলামী ব্যাংক নিয়ে সতর্ক করলেন নাহিদ ইসলাম Logo অভিনেত্রী ঝিলিকের মৃত্যুর মামলায় স্বামীর এক দিনের রিমান্ড Logo চীনের বিনিয়োগ ও সহযোগিতা চাইলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল Logo বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে মৌজা রেট: অর্থমন্ত্রী Logo ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে প্রণোদনা, ২০২৬-২৭ বাজেটকে স্বাগত ব্যবসায়ীদের Logo বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিতর্ক, তিন লাল কার্ড দেখিয়ে আলোচনায় রেফারি সাম্পাইয়ো Logo ইসলামী ব্যাংকের আমানত নিয়ে উদ্বেগের কারণ নেই: গভর্নর Logo বিশ্বকাপের আগে আর্জেন্টিনার বড় স্বস্তি, ফিট হয়ে অনুশীলনে ফিরলেন এমিলিয়ানো মার্তিনেজ

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের: বিমানমন্ত্রী

নিজস্ব সংবাদ :

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল যেন দ্রুত চালু করা যায় সেই বিষয়ে চেষ্টা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমন তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খান রিতা। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকের বরাতে এ কথা জানান বিমানমন্ত্রী। থার্ড টার্মিনাল কবে নাগাদ চালু হতে পারে- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটা তো এখনই বলা যাবে না। আজ কেবল আলাপ-আলোচনা হলো। ইনভেস্টিগেশন হবে যে কীভাবে এটাকে আমরা তাড়াতাড়ি সম্পন্ন করতে পারি, তা নিয়ে কাজ চলছে। এখন নির্দিষ্ট কোনো সময় বলা যাবে না। তিনি আরও বলেন, তাড়াতাড়ি যেন হয় সেই চেষ্টা থাকবে। আসলে কেন চালু হচ্ছে না- এতদিন ইন্টেরিম গভর্মেন্টের সময় ছিল, সবাই প্রস্তুতি তখন নিতে পারতো। কিন্তু এখন প্রধানমন্ত্রী চেষ্টা করছেন এটাকে যেন দ্রুত চালু করা যায়।

প্রসঙ্গত, ২০১৭ সালে থার্ড টার্মিনাল নির্মাণের প্রকল্প হাতে নেয় তখনকার সরকার। নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালের ২৮শে ডিসেম্বর। ব্যয় ধরা হয় প্রায় ২১ হাজার ৩৯৮ কোটি টাকা। ২০২৩ সালের ৭ই অক্টোবর থার্ড টার্মিনালের আংশিক উদ্বোধন করা হয়। সেসময় বেবিচক জানিয়েছিল, ২০২৪ সালেই পুরোপুরি কার্যক্রম শুরু হবে থার্ড টার্মিনালের। কিন্তু তা আর হয়নি। অন্তর্বর্তী সরকারও দফায় দফায় চেষ্টা করলেও শেষ পর্যন্ত থার্ড টার্মিনাল আর চালু হয়নি।

বৈঠকে অংশ নেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খান রিতা, প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকী, বিনিয়োগ কর্তৃপক্ষ বিডা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরিন জাহান প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:১৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
৪৫৬৫ বার পড়া হয়েছে