ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ২ Logo খুলশীতে যৌথ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার Logo দেশের সব জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা Logo ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা চলছে: চিফ হুইপ Logo তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে সাংবাদিকের ওপর হামলা Logo বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিল হুথিরা, বাড়ছে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি নিয়ে শঙ্কা Logo ঢাকা-চট্টগ্রাম রুটে চালু হবে ইলেকট্রিক ট্রেন Logo কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার Logo চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের Logo জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাড়িতে বজ্রপাতে আগুন

পঞ্চগড়ে শীতের তীব্রতা বাড়ছেই তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে

মোঃ আবু সুফিয়ান, পঞ্চগড় প্রতিনিধি

উত্তরের জেলা পঞ্চগড়ের দিন দিন বাড়তে শুরু করছে শীতের তীব্রতা৷ উত্তর পশ্চিমের হিমেল হাওয়া এ জেলার উপর দিয়ে বয়ে যাওয়ার কারণে তাপমাত্রার পারদ উঠানামা করছে৷ ফলে শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে মানুষের দূর্ভোগ বাড়তে শুরু করেছে।

গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৯ টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ছিল ৯৯ শতাংশ।গতদিনের ম্যাক্সিমাম তাপমাত্র ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

হিমালয় পাদদেশে অবস্থিত হওয়ার কারণে প্রতিবছর এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়৷ শীতের তীব্রতার অনেক বেশী থাকে। এতে চরম ভোগান্তিতে পড়ে এ জেলা গরীব অসহায় ও শীতার্ত মানুষরা। সবচেয়ে বেশি প্রভাব পড়ে খেটে খাওয়া মানুষদের ওপর। কারণ তারা শীতের কারণে সময় মতো কাজে যেতে পারেন না আর ঠিকমত কাজও করতে পারেন না৷ এছাড়া শীতের কারণে দিন দিন স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

এবিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় বলেন, গত কয়েকদিন ধরে এই পর্যবেক্ষণাগারে  সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমতে শুরু করছে। চলতি মাসের শেষে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৩৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
৪৭৩৪ বার পড়া হয়েছে