ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

বিজয়নগরে গুলিবিদ্ধ স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি এভারকেয়ারে স্থানান্তর

নিজস্ব সংবাদ :

রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। আজ রাত ৭টার পর তাকে একটি এম্বুলেন্সে করে এভারকেয়ারে নেয়া হবে বলে জানিয়েছেন ঢামেকের পরিচালক আসাদুজ্জামান। তিনি বলেন, ‘তাঁর মাথায় বুলেটের আঘাত আছে। বুকে ও পায়েও আঘাত আছে। ধারণা করা হচ্ছে পায়ের আঘাতটা রিকশা থেকে পড়ে গিয়ে হতে পারে। আমরা ঢাকা মেডিকেলে একটা প্রাথমিক সার্জারি (অস্ত্রোপচার) করেছি। এখন তাকে এভারকেয়ার হাসপাতালে পাঠাচ্ছি।’  এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের অপারেশন থিয়েটারে (ওটি)তে মাথায় অস্ত্রোপচার করা হয়। এরপর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ বলেছেন, ওসমান হাদিকে যখন জরুরি বিভাগে নিয়ে আসা হয় তার অবস্থা খুবই খারাপ ছিল। পরে ওসমান হাদিকে সিপিআর দেয়া হয়। এতে প্রেসার একটু ভালো হয়। পরে তার মাথার সিটিস্ক্যান করলে কানের পাশে মাথার ভেতরে গুলি রয়েছে বলে দেখা যায়। তাকে নিউরো- সার্জারি বিভাগের ওটিতে নেয়া হয়।

উল্লেখ্য, নির্বাচনী প্রচারণার কাজে যোগ দেয়ার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে শুক্রবার দুপুর ২টা ২০ মিনিট ৫৫ সেকেন্ডে  রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। সহকর্মীদের সঙ্গে রিকশাযোগে যাওয়ার সময় খুব কাছ থেকে তার মাথা লক্ষ্য করে গুলি চালানো হয়। একটি মোটরসাইকেলে দুজন মুখে মাস্ক ও হেলমেট পরে এসে হাদিকে গুলি করে পালিয়ে যায়। এরপর গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। তার বাম কানের নিচে গুলি লেগেছে। গুলিটি তার কান ভেদ করে মাথারে ভেতরে ঢুকে গেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৪৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
৪৬৭৩ বার পড়া হয়েছে