চাঁদগাঁওয়ে ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি গ্রেপ্তার- র্যাব-৭
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার পটিয়া থানার মামলা নং-২৫ তারিখ ২০ আগস্ট ২০২৫ইং ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত/২০২০) এর ৭/৯(১)/৩০ ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি শওকত হোসেন সিজান চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১০ জানুয়ারি ২০২৬ইং তারিখে আনুমানিক ১৯০০ ঘটিকায় র্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানাধীন খাজা রোড এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার পলাতক আসামি শওকত হোসেন সিজান(২০), পিতা-মেঃ নাসির উদ্দিন, সাং- দক্ষিণ ঘাটা, থানা- পটিয়া, জেলা- চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার পটিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।























