ঢাকা ০১:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

শার্শায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

মোঃ রফিকুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি

জাতীয় ঐক্যের প্রতীক, বিএনপি চেয়ারপার্সন ও দেশের প্রথম  সাবেক নারী  প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরের শার্শা উপজেলার নাভারনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ই) জানুয়ারি বিকালে নাভারণ তুলি কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান  অধ্যাপিকা নার্গিস বেগম।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, যশোর জেলা বিএনপির সভাপতি  অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু,  অনুষ্ঠান সঞ্চালনা করেন, যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। এই সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম,,

অন্যান‍্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাবেক সভাপতি আলহাজ্ব খায়রুজ্জামান মধু ও যশোর ৮৫/১ শার্শা আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ‍্যাডঃ মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আশরাফুল আলম বাবু ও সালাউদ্দিন আহমেদ সহ উপজেলার ১১ টি ইউনিয়নের সভাপতি, সম্পাদক সহ বিএনপি অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ঐতিহাসিক ভূমিকা এবং দেশ ও জাতির কল্যাণে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। দোয়া মাহফিল শেষে দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনা ও বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমান এর সু স্বাস্থ্য  এবং দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ ভাবে দোয়া  করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:০৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
৪৬৩২ বার পড়া হয়েছে