ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ‘মায়ের ডাক’-এর সদস্যরা Logo ভারতীয় ‘পুশইন’-এর প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন, কর্মসূচিতে মুক্তিযোদ্ধার মৃত্যু Logo দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo নরসিংদীতে সরকারি মেডিকেল কলেজের অনুমোদন, জারি হলো প্রজ্ঞাপন Logo ধর্ষণ ও ভ্রূণ হত্যা মামলায় গ্রেপ্তার জিসান প্রধানকে ছাত্রশিবির থেকে বহিষ্কার Logo আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী Logo চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের সমাবেশ: ইসলামী ব্যাংক নিয়ে সতর্ক করলেন নাহিদ ইসলাম Logo অভিনেত্রী ঝিলিকের মৃত্যুর মামলায় স্বামীর এক দিনের রিমান্ড Logo চীনের বিনিয়োগ ও সহযোগিতা চাইলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল Logo বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে মৌজা রেট: অর্থমন্ত্রী

বেগম জিয়ার প্রয়াণে শোক জানাতে গুলশানে জামায়াত আমীর, তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ

নিজস্ব সংবাদ :

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সহমর্মিতা জানাতে গুলশান চেয়ারপারসন কার্যালয়ে গেলেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এসময় মা-হারানো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তাকে সমবেদনা জানালেন জামায়াত আমীর। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, আজ সন্ধ্যা সাড়ে ৬টায় জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলটির চার সদস্যের একটি প্রতিনিধি দল গুলশান কার্যালয়ে আসেন।

প্রথমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণের ঘটনায় কার্যালয়ের নিচতলায় খোলা শোকবইয়ে স্বাক্ষর করেন জামায়াত আমীর। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াত নেতারা। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিল। জামায়াতের প্রতিনিধি দলে ডা. শফিকুর রহমান ছাড়াও দলটির তিন নেতা ও ঢাকা-১২ আসনের দলটির প্রার্থী সাইফুল আলম খান মিলন, সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবায়ের ও মোবারক হোসেন উপস্থিত ছিলেন। ঘণ্টাব্যাপী তারা বৈঠক করেন।

তারেক রহমানের সঙ্গে শিবির নেতাদের সাক্ষাৎ

এদিকে জামায়াত নেতাদের আগে গুলশান কার্যালয়ে যান শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ও ডাকসুর ভিপি সাদিক কায়েম। প্রথমে তারা কার্যালয়ের নিচতলায় শোকবইয়ে স্বাক্ষর করেন। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে বেরিয়ে শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছি। তার সঙ্গে দেশের সামগ্রিক বিষয়, ছাত্র রাজনীতির বিষয় নিয়ে আলোচনা করেছি। তিনি আমাদের জন্য বিভিন্ন বিষয় নিয়ে প্রত্যাশা বক্ত করেছেন। আমরা অত্যন্ত আনন্দিত ও খুশি। দেশের স্বার্থে এবং বাংলাদেশের প্রশ্নে আমরা যেন সবসময় ঐক্যবদ্ধ হতে পারি। দেশের জন্য কাজ করতে পারি। সকল দল-মত নির্বিশেষে এই বাংলাদেশকে ধারণ করতে পারি সেই আশাবাদই আমরা ব্যক্ত করেছি। আমরা বিশ্বাস করি, বিএনপি জামায়াত ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ গড়ার জন্য জনগণ যে প্রত্যাশা রেখেছে তারা সে প্রত্যাশা পূরণ করতে পারবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৪৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
৪৬২৬ বার পড়া হয়েছে