ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

এনবিআর কর কমিশনার কবির উদ্দিন মোল্লার বিরুদ্ধে অস্বাভাবিক সম্পদ অর্জনের অভিযোগ

নিজস্ব সংবাদ :

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর অঞ্চল-১৭, ঢাকার কর কমিশনার কবির উদ্দিন মোল্লা চাকরি জীবনে অঢেল সম্পদের মালিক বনে গেছেন। কি নেই তার কাছে, খোদ রাজধানীতেই তিনটি ফ্লাট, বসুন্ধরায় প্লট, দামি গাড়ি, গ্রামের বাড়ি কুমিল্লায় কিনেছেন বিপুল সম্পত্তি। চাকরি জীবনে প্রাপ্ত বেতনের সাথে অস্বাভাবিক তার সম্পদ অর্জনের খতিয়ান। জ্ঞাত আয়ের সাথে মিল না থাকায় এসব সম্পদ অর্জনের প্রক্রিয়াকে অনেকেই অবৈধ উপায় বলে অভিযুক্ত করেন। রাজস্ব ফাকির মামলা থেকে একটি বড় কোম্পানিকে ছাড় দিয়ে তাদের কাছ কোটি কোটি টাকার প্লট হাতিয়ে নেয়ার অভিযোগও রয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, কবির উদ্দিন মোল্লা ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫তম ব্যাচে সহকারী কর কমিশনার পদে এনবিআরের আয়কর বিভাগে যোগদান করেন। প্রায় ৩০ বছর চাকরি করে সরকারের কাছ থেকে সর্বসাকুল্যে বেতন পেয়েছেন দেড় থেকে দুই কোটি টাকা। কিন্তু হিসেব কষলে দেখা যায়, তার অর্জিত সম্পদের পরিমাণ প্রায় ৩০ থেকে ৪০ কোটি টাকা।

অনুসন্ধানে আরো জানা যায়, কবির উদ্দিন মোল্লার ছেলে সাদমান সাকিব আমেরিকায় বসবাস করেন। সেখানে ৩০ কোটি টাকা খরচ করে ছেলের জন্য সেকেন্ড হোম গড়ে দিয়েছেন। টাকা পাচারের মাধ্যমে ছেলেকে এই সম্পদ কিনে দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, কবির উদ্দিন মোল্লা প্রতি বছরই আমেরিকা, লন্ডন, জাপান, অষ্টেলিয়া, ইউরোপ, ইন্ডিয়া সহ বিশ্বের নামিদামি দেশে কোটি টাকার খরচ করে ভ্রমণ করেন। কবির উদ্দিনের ছেলে আমেরিকায় স্যাটেল্ড, সেখানে বাড়ী গাড়ি সবই তার আছে এবং জাপানেও রয়েছে তার বিপুল সম্পদ। কবির উদ্দিন মোল্লা পরিবারের ভোগ-বিলাসী জীবন ধারন, বিদেশ ভ্রমণ, সম্পদের বিবরণ ও ব্যাংক ব্যালেন্সের নথি ধরে অনুসন্ধান করলে অবৈধভাবে অর্থ উপার্জনের প্রক্রিয়াটি খোলসা হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। অভিযোগের বিষয়ে কর কমিশনার কবির উদ্দিন মোল্লার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:১৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
৪৬৪১ বার পড়া হয়েছে