ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভারতের উপনির্বাচনে দুই আসনে বিজেপির ধাক্কা, প্রশান্ত কিশোরের চমক Logo অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিদ্যুৎ বিভাগের Logo এআই ক্যামেরার আওতায় আসছে মোটরসাইকেল, সামনেও লাগানো হবে নম্বর প্লেট Logo ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ Logo বাংলাদেশ-চীন সহযোগিতা আরও গভীর করার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার Logo জীবদ্দশায় দান করা সম্পত্তি ভোগের অধিকার থাকবে, আইনের সংশোধনীতে মন্ত্রিসভার অনুমোদন Logo দক্ষিণ নেপালে সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ৩, কারফিউ জারি Logo ভারতের নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ Logo সবুজ শিল্পায়ন, সৌরবিদ্যুৎ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর Logo টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণে ফের অগ্নিসংযোগ, সম্পূর্ণ পুড়ে ছাই

সবুজ শিল্পায়ন, সৌরবিদ্যুৎ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয় ঘটিয়ে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ, আধুনিক ও বিনিয়োগবান্ধব হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ডের নবম সভা এবং সৌর বিদ্যুৎ-সংক্রান্ত পৃথক বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এদিন তিনি দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দেশবাসীর উদ্দেশে পরিবেশ রক্ষায় সচেতনতামূলক ভিডিও বার্তাও দেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) জানান, বেজার সভায় প্রধানমন্ত্রী বলেন, শিল্পায়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা নিশ্চিত করতে হবে। সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রতিটি ইপিজেডে মোট ১ লাখ ২৫ হাজার বৃক্ষ রোপণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় নারায়ণগঞ্জের করিম জুট মিলস ও লতিফ বাওয়ানী জুট মিলসের অব্যবহৃত জমি ও অবকাঠামোকে আধুনিক শিল্প স্থাপনে ব্যবহারের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। পাশাপাশি বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল

জ্বালানি সংকট মোকাবিলা ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে প্রধানমন্ত্রী তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন বলে জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু। সিদ্ধান্ত অনুযায়ী বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন ও সচিবালয়সহ গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করা হবে।

এছাড়া দেশে সোলার ইনভার্টার উৎপাদনের কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা এবং সাধারণ মানুষের জন্য সৌরবিদ্যুৎকে আরও সাশ্রয়ী করতে কার্যকর অর্থনৈতিক মডেল তৈরির নির্দেশ দেন তিনি।

বৈঠকে প্রাণ-আরএফএল গ্রুপ ও ওয়ালটন গ্রুপ আবাসিক ভবনে সৌর প্যানেল স্থাপন এবং উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার বিভিন্ন দিক তুলে ধরে। প্রধানমন্ত্রী বলেন, সরকারি ভবনগুলো উদাহরণ সৃষ্টি করলে সাধারণ মানুষও সৌরবিদ্যুৎ ব্যবহারে আরও উৎসাহিত হবে।

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বান

সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় দেশবাসীকে পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, যত্রতত্র প্লাস্টিক ও আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবাইকে নিতে হবে।

সাম্প্রতিক সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, পুকুর, রাস্তার পাশ ও বাজার এলাকায় ময়লার স্তূপ এবং প্লাস্টিক বর্জ্যের আধিক্য উদ্বেগজনক। তিনি মনে করেন, নাগরিক সচেতনতা বাড়লে আগামী প্রজন্মের জন্য আরও সুস্থ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

দক্ষিণ কোরিয়াকে বিনিয়োগের আহ্বান

দুপুরে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কুর সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) সইয়ের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে জাহাজ নির্মাণ, সেমিকন্ডাক্টর ও অটোমোবাইল শিল্পে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বাংলাদেশি কর্মীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে দেশে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রস্তাবও দক্ষিণ কোরিয়ার কাছে তুলে ধরেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১৭:২৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
৪৫০৭ বার পড়া হয়েছে