ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চাঞ্চল্যকর রিফাত হত্যা মামলার চার আসামি র‌্যাব-৭ এর জালে Logo ওষুধের দাম কমাতে আদালতের দ্বারস্থ হয়েও বাঁচলেন না ক্যান্সার রোগী, চার বছরেও শেষ হয়নি মামলা Logo ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: আমিরাতে আকাশ প্রতিরক্ষা সক্রিয়, কাতার-বাহরাইনে সর্বোচ্চ সতর্কতা Logo বাংলাদেশি পাসপোর্টে বিদেশে যাচ্ছে রোহিঙ্গারা, হুমকিতে জাতীয় নিরাপত্তা ও শ্রমবাজার Logo রাজধানীতে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থী ও অফিসগামী মানুষ Logo মহাখালীতে ছুরিকাঘাতে রেলকর্মীর মৃত্যু, নারী হেফাজতে Logo হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা আইআরজিসির Logo সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই Logo শ্বাসরুদ্ধকর লড়াই শেষে সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা Logo প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে কিশোরীকে হত্যা, গ্রেপ্তার মা; বাবার খোঁজে পুলিশ

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়লেন আব্দুল্লাহ আল জাবের ও ফাতিমা তাসনিম জুমা

নিজস্ব প্রতিবেদক

ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক ও বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল জাবের এবং ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা সংগঠনটির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

বুধবার নিজেদের ফেসবুক আইডিতে দেওয়া পৃথক পোস্টে তারা এ ঘোষণা দেন।

আব্দুল্লাহ আল জাবের তার পোস্টে জানান, শহীদ ওসমান হাদি শাহাদাতের আগে ইনকিলাব কালচারাল সেন্টারের ট্রাস্ট গঠনের উদ্যোগ নিলেও তা শেষ করতে পারেননি। এরপর গত ছয় মাস ধরে ওয়ারিশ-সংক্রান্ত জটিলতা সমাধানের চেষ্টা করা হলেও পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

তিনি বলেন, শহীদ ওসমান হাদির প্রতি সম্মান, তার ওয়ারিশদের দাবি এবং বিদ্যমান দলিল-দস্তাবেজের ভিত্তিতে ইনকিলাব কালচারাল সেন্টার দাবিকারীদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আব্দুল্লাহ আল জাবের আরও জানান, দায়িত্ব পালনকালে সেন্টারের যেসব হিসাব তার আওতায় ছিল, সেগুলো দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করা হবে। তবে শহীদ ওসমান হাদির শাহাদাতের আগে সংশ্লিষ্ট সব হিসাব ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দ থাকায় ওই সময়ের হিসাব এর বাইরে থাকবে।

অন্যদিকে ফাতিমা তাসনিম জুমা তার পোস্টে বলেন, জুলাই-পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি বাংলাদেশপন্থী সাংস্কৃতিক চর্চার লক্ষ্য নিয়ে ইনকিলাব কালচারাল সেন্টারের সঙ্গে যুক্ত হন। পরবর্তীতে শহীদ ওসমান হাদির সঙ্গে মিলে দিন-রাত পরিশ্রম করে সংগঠনটি গড়ে তোলেন।

তিনি জানান, শহীদ ওসমান হাদির মৃত্যুর পর ওয়ারিশ-সংক্রান্ত নানা জটিলতা সামনে আসে। জনগণের আস্থার জায়গা থেকে তারা সংগঠনটিকে জনতার আমানত হিসেবে রক্ষার চেষ্টা করেছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে ওয়ারিশ-সংক্রান্ত বিরোধ, অপপ্রচার ও মানহানিকর মন্তব্যের কারণে দায়িত্ব পালন কঠিন হয়ে পড়ে।

জুমা বলেন, শহীদ ওসমান হাদির প্রতি সম্মান এবং তার ওয়ারিশদের দাবির প্রেক্ষিতে প্রয়োজনীয় দলিল-দস্তাবেজ অনুযায়ী ইনকিলাব কালচারাল সেন্টার দাবিকারীদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তার দায়িত্বকালীন সময়ের সেন্টারের সব হিসাবও দ্রুত প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, সংগঠনের প্রতি মানুষের যে বিশ্বাস ও ভালোবাসা রয়েছে, তা ধরে রাখার চেষ্টা অব্যাহত থাকবে। একই লক্ষ্য ও আদর্শ নিয়ে অন্য মাধ্যমে সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩৩:১৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
৪৫১১ বার পড়া হয়েছে