ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ধর্ষণ ও ভ্রূণ হত্যা মামলায় গ্রেপ্তার জিসান প্রধানকে ছাত্রশিবির থেকে বহিষ্কার Logo আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী Logo চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের সমাবেশ: ইসলামী ব্যাংক নিয়ে সতর্ক করলেন নাহিদ ইসলাম Logo অভিনেত্রী ঝিলিকের মৃত্যুর মামলায় স্বামীর এক দিনের রিমান্ড Logo চীনের বিনিয়োগ ও সহযোগিতা চাইলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল Logo বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে মৌজা রেট: অর্থমন্ত্রী Logo ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে প্রণোদনা, ২০২৬-২৭ বাজেটকে স্বাগত ব্যবসায়ীদের Logo বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিতর্ক, তিন লাল কার্ড দেখিয়ে আলোচনায় রেফারি সাম্পাইয়ো Logo ইসলামী ব্যাংকের আমানত নিয়ে উদ্বেগের কারণ নেই: গভর্নর Logo বিশ্বকাপের আগে আর্জেন্টিনার বড় স্বস্তি, ফিট হয়ে অনুশীলনে ফিরলেন এমিলিয়ানো মার্তিনেজ

মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযানে এমপি, জাহানদার আলী মিয়া

মাদারীপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‌্যালিতে অংশগ্রহণ করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও গণমানুষের নেতা জাহানদার আলী মিয়া।

শনিবার সকালে জেলা সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে এ কর্মসূচির সূচনা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন এমপি জাহানদার আলী মিয়া। তিনি নিজ হাতে ঝাড়ু দিয়ে ও ময়লা অপসারণের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন।

এ সময় তিনি বলেন, “মাদারীপুরকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। জেলা শহরের কোথাও কোনো ময়লার স্তূপ থাকতে দেওয়া হবে না। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।”

কর্মসূচির অংশ হিসেবে তিনি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণবিষয়ক লিফলেট বিতরণ করেন। জেলা সার্কিট হাউস থেকে শুরু করে পুরো লেক এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের সদস্য এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারীরা জানান, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত মাদারীপুর গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:০৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
৪৫১১ বার পড়া হয়েছে