ঈদুল আজহায় বায়তুল মোকাররমে ৫ জামাত, ইমামতির দায়িত্বে যারা
নিজস্ব সংবাদ :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায়।
জামাতগুলোতে ইমামতি ও মুকাব্বিরের দায়িত্ব পালনকারী আলেমদের তালিকা চূড়ান্ত করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। বৃহস্পতিবার ইফার পক্ষ থেকে গণমাধ্যমে এ তালিকা পাঠানো হয়। এর আগে ইফার দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মোহাম্মদ হারুনূর রশীদ স্বাক্ষরিত এক চিঠিতে দায়িত্বপ্রাপ্তদের নাম অনুমোদন করা হয়।
সূচি অনুযায়ী, সকাল ৭টার প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মো. মিযানুর রহমান। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মসজিদের মুয়াজ্জিন কারি ইসহাক।