ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অপরাধের পেছনে মাদক ও জুয়া মূল চালিকা শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী Logo হুতিদের ঠেকাতে সৌদি-ইসরায়েল গোয়েন্দা সহযোগিতা নিয়ে আলোচনা Logo সাংবাদিকতায় ১৭ বছরে তৈরি জঞ্জাল দূর করাই সরকারের লক্ষ্য: পার্থ Logo শেখ হাসিনাকে ঘিরে ভারতের গভীর উদ্দেশ্য আছে: রিজভী Logo গুজব রোধে ফ্যাক্ট চেক প্রচারের আহ্বান প্রেস সচিব সালেহ শিবলীর Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ডিসি-ওসি প্রত্যাহার Logo ভাঙ্গায় প্রকাশ্যে গুলি: গুলশান থেকে দুই আসামি গ্রেপ্তার Logo ঢাকার মেট্রোরেল নেটওয়ার্কে তিন প্রকল্প, ব্যয় প্রায় আড়াই লাখ কোটি Logo ৭ মাসে রাষ্ট্রীয় মদদে মানবাধিকার লঙ্ঘন হয়নি: মাহদী আমিন Logo মেট্রোরেলের লাইনে কাপড়, দেড় ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন

ঈদুল আজহায় মেট্রোরেলের বিশেষ সময়সূচি ঘোষণা, ঈদের দিন বন্ধ

নিজস্ব সংবাদ :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছুটির দিনগুলোতে মেট্রোরেল চলাচলের জন্য বিশেষ সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বৃহস্পতিবার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে ঈদের দিন মেট্রোরেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

ঘোষিত সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন সকাল ৬টা ৩০ মিনিটে ছেড়ে যাবে এবং শেষ ট্রেন ছাড়বে রাত ৯টায়। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে চলাচল করবে।

ডিএমটিসিএল জানিয়েছে, ছুটির দিনগুলোতে যাত্রীর চাপ বিবেচনায় সময়ভেদে ২০ মিনিট, ১৫ মিনিট ও ১২ মিনিট পরপর ট্রেন চলাচল করবে। দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত পর্যায়ক্রমে প্রতি ১৫ মিনিট অন্তর ট্রেন পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ সময় প্রতিদিন প্রায় ১৪০টি ট্রেনসেট দিয়ে যাত্রী পরিবহন করা হবে।

স্টেশনগুলোয় টিকিট বিক্রির ক্ষেত্রেও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ৫ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট কেনা যাবে এবং এমআরটি ও র‍্যাপিড পাসে টপআপ করা যাবে।

এছাড়া মতিঝিল স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়ার ১৫ মিনিট আগে পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট বিক্রি করা হবে। রাত ৯টা ২০ মিনিটের পর সব স্টেশনের টিকিট বিক্রয় অফিস ও ভেন্ডিং মেশিন বন্ধ হয়ে যাবে।

তবে যাত্রীদের কাছে আগে থেকেই এমআরটি বা র‍্যাপিড পাস থাকলে, কাউন্টার বন্ধ হওয়ার পরও নির্ধারিত সময়সূচি অনুযায়ী পাস ব্যবহার করে প্ল্যাটফর্মে প্রবেশ ও যাতায়াত করা যাবে বলে জানিয়েছে ডিএমটিসিএল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
৪৬০৬ বার পড়া হয়েছে