ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

অননুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে মেটাল কার্ডে রূপান্তরে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিনিধি

ঢাকা, ১৫ মে: ডেবিট ও ক্রেডিট প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরের নামে অননুমোদিত প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এ ধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে কার্ড রূপান্তর করা গ্রাহকদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এতে আর্থিক ক্ষতির পাশাপাশি তথ্য নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।

এক সতর্কবার্তায় বাংলাদেশ ব্যাংক জানায়, সম্প্রতি কিছু অননুমোদিত থার্ড-পার্টি প্রতিষ্ঠান গ্রাহকদের প্লাস্টিক ডেবিট ও ক্রেডিট কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরের প্রলোভন দিচ্ছে। এ প্রক্রিয়ায় গ্রাহকদের কার্ড নম্বর, মেয়াদোত্তীর্ণের তারিখ ও সিভিভিসহ সংবেদনশীল তথ্য শেয়ার করতে হচ্ছে, যা জালিয়াতির বড় ঝুঁকি তৈরি করছে।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, এসব প্রতিষ্ঠান কোনো ব্যাংক বা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদিত নয়। ফলে এ ধরনের কার্যক্রমের মাধ্যমে কার্ডের গোপনীয় তথ্য ফাঁস, অননুমোদিত লেনদেন, আর্থিক ক্ষতি এবং সামগ্রিক কার্ড ব্যবস্থাপনায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে।

গ্রাহকদের উদ্দেশে বাংলাদেশ ব্যাংক অনুরোধ জানিয়েছে, অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে কার্ডসংক্রান্ত কোনো তথ্য প্রদান না করতে এবং প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তর থেকে বিরত থাকতে। কার্ড-সংক্রান্ত যেকোনো সেবা গ্রহণের ক্ষেত্রে শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যাংকের অনুমোদিত চ্যানেল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করে বলেছে, কোনো অবস্থাতেই ওটিপি বা কার্ডের গোপন তথ্য অন্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না। সন্দেহজনক কোনো কার্যক্রম নজরে এলে দ্রুত সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, গ্রাহকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা ব্যাংকগুলোর সর্বোচ্চ অগ্রাধিকার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
৪৫৫৫ বার পড়া হয়েছে