ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নরসিংদীতে সরকারি মেডিকেল কলেজের অনুমোদন, জারি হলো প্রজ্ঞাপন Logo ধর্ষণ ও ভ্রূণ হত্যা মামলায় গ্রেপ্তার জিসান প্রধানকে ছাত্রশিবির থেকে বহিষ্কার Logo আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী Logo চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের সমাবেশ: ইসলামী ব্যাংক নিয়ে সতর্ক করলেন নাহিদ ইসলাম Logo অভিনেত্রী ঝিলিকের মৃত্যুর মামলায় স্বামীর এক দিনের রিমান্ড Logo চীনের বিনিয়োগ ও সহযোগিতা চাইলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল Logo বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে মৌজা রেট: অর্থমন্ত্রী Logo ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে প্রণোদনা, ২০২৬-২৭ বাজেটকে স্বাগত ব্যবসায়ীদের Logo বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিতর্ক, তিন লাল কার্ড দেখিয়ে আলোচনায় রেফারি সাম্পাইয়ো Logo ইসলামী ব্যাংকের আমানত নিয়ে উদ্বেগের কারণ নেই: গভর্নর

সুষ্ঠু নির্বাচনে আশাবাদী ৮০% নাগরিক: আইআরআই-এর প্রাক-নির্বাচনী জরিপ

নিজস্ব সংবাদ :

বাংলাদেশের বেশির ভাগ মানুষ ইউনূস সরকারের কার্যক্রমে সন্তুষ্ট। তবুও তারা একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন দেখতে চান। গণতান্ত্রিক উত্তরণের ওই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ কি ভাবছে? তা নিয়ে একটি জরিপ করেছে মার্কিন পর্যবেক্ষক সংস্থা আইআরআই। ১৩ই সেপ্টেম্বর থেকে ১২ই অক্টোবর পরিচালিত ওই জরিপে অংশ নেয়া বাংলাদেশের দুই-তৃতীয়াংশেরও বেশি (৬৯ শতাংশ) উত্তরদাতা মনে করেন- অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ভালো কাজ করছেন। জরিপে অংশ নেয়া সত্তর শতাংশ মানুষ অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের প্রশংসা করেছেন। তারা খোলাসা করেই বলেছেন- দেশের বেশির ভাগ মানুষ ড. ইউনূসের নেতৃত্বে অগ্রগতি দেখতে পাচ্ছেন।

জরিপের বরাতে আইআরআই-এর এশিয়া-প্যাসিফিকের সিনিয়র ডিরেক্টর জোহানা কাও বলেন- ড. মুহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বাংলাদেশের আস্থা অপরিবর্তিত রয়েছে। এ দেশের মানুষ একটি জবাবদিহিমূলক সরকার এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সংস্কার দেখতে চায়। জরিপে সেই আকাক্সক্ষার প্রতিফলন রয়েছে। বাংলাদেশে একটি নির্বাচন অত্যাসন্ন। জরিপে অংশ নেয়া ৮০ শতাংশ মানুষ আশাবাদী যে, আগামী নির্বাচনটি অবাধ এবং সুষ্ঠু হবে। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ কর্তৃক পরিচালিত জরিপের সামগ্রিক মূল্যায়ন হচ্ছে- বাংলাদেশিরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের কর্মক্ষমতাকে এখনো অপ্রতিরোধ্যভাবে সমর্থন করে চলেছেন। ওই জরিপকে আইআরআই তাদের প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশনের রিপোর্ট বলে উল্লেখ করেছেন। প্রতিষ্ঠানটি এটি নিশ্চিত করেছে যে, সীমিত পরিসরে হলেও আগামী ফেব্রুয়ারিতে প্রস্তাবিত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণ করবে আইআরআই।

জরিপের বিস্তারিত: আইআরআই’র রিপোর্টে রাঙ্গামাটি ছাড়া দেশের প্রায় সব জেলার মানুষের মতামত নেয়া হয়েছে। দেশের আটটি বিভাগের ১৮ বছর ও তদূর্ধ্ব প্রায় ৫ হাজার (৪,৯৮৫ জন) মানুষ ওই জরিপে অংশ নেন। তাতে পুরুষ ও নারীর অনুপাত প্রায় সমান ছিলো। জরিপে আইআরআই’র পুরুষ প্রতিনিধি পুরুষের সাক্ষাৎকার নিয়েছেন এবং নারী প্রতিনিধিরা জরিপে অংশ নেয়া নারীদের সাক্ষাৎকার নিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৫০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
৪৭২৩ বার পড়া হয়েছে