ঢাকা ০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ২ Logo খুলশীতে যৌথ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার Logo দেশের সব জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা Logo ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা চলছে: চিফ হুইপ Logo তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে সাংবাদিকের ওপর হামলা Logo বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিল হুথিরা, বাড়ছে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি নিয়ে শঙ্কা Logo ঢাকা-চট্টগ্রাম রুটে চালু হবে ইলেকট্রিক ট্রেন Logo কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার Logo চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের Logo জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাড়িতে বজ্রপাতে আগুন

র‌্যাবের অভিযানে ১৯ বোতল বিদেশী মদ জব্দ, এক মাদক কারবারি আটক

নিজস্ব সংবাদ :

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী খাগড়াছড়ি হতে যাত্রীবাহী বাসযোগে অবৈধ মাদকদ্রব্য বিদেশী মদ বহন করে চট্টগ্রাম জেলার হাটহাজারীর দিকে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৯ নভেম্বর ২০২৫ ইং তারিখ আনুমানিক সন্ধ্যা ১৮২০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকশ আভিযানিক দল চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন আব্বাসীয়ার পুলের উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে বাসটির জন্য অপেক্ষা করতে থাকে। চেকপোষ্ট চলাকালে গাড়িটি উক্ত স্থানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা গাড়ীর চালক অভিযুক্ত রেজাউল করিম(৩৫), পিতা-জসিম উদ্দিন, সাং-বালাইছড়ি, থানা-মাটিরাঙ্গা, জেলা-চট্টগ্রাম’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উক্ত বাসের বাম পাশের বক্স হতে সুকৌশলে রক্ষিত ১৯ বোতল বিদেশী মদ যার আনুমানিক মূল্য ২৩ হাজার ৫৪১ টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

গ্রেফতারকৃত অভিযুক্ত ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪৬:০১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
৪৭২৯ বার পড়া হয়েছে