ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক দলের শীর্ষ নেতার ৭০০ অটোরিকশা রয়েছে: ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার নিজেরই প্রায় ৭০০ অটোরিকশা রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুরে মেট্রোরেলের পিলারে জুলাই বিপ্লবের স্মৃতিবিজড়িত গ্রাফিতি পুনর্নির্মাণ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, “সাধারণ মানুষের কেউ অবৈধ অটোরিকশার পক্ষে আন্দোলন সমর্থন করবে না। কিন্তু দেশের একটি বড় রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেল যখন বলেন, অটোরিকশা চলাচলের দাবি সরকারের মেনে নেওয়া উচিত, তখন তা অত্যন্ত হাস্যকর মনে হয়। পরবর্তীতে বিস্তারিত খোঁজ নিয়ে জানা গেছে, ওই নেতার নিজেরই প্রায় ৭০০ অটোরিকশা রয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক দল রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি ও পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে হকার ও রিকশাচালকদের উসকে দিয়ে চক্রান্ত করছে।

এ সময় রাজধানীর নগর অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে মিল্টন বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ভাঙাচোরা ও ক্ষতিগ্রস্ত ফুটপাতগুলো দ্রুত সংস্কার করে আধুনিক ও দৃষ্টিনন্দন করে গড়ে তোলা হবে।

মেট্রোরেলের পিলারে গ্রাফিতি আঁকার বিষয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, নির্ধারিত ৭২ ঘণ্টার মধ্যে মেট্রোরেলের পিলার থেকে অবৈধ পোস্টার ও ব্যানার অপসারণ করে গ্রাফিতি আঁকার কাজ শুরু হয়েছে। এ কাজে কোনো ধরনের দলীয়করণ বা রাজনীতিকরণ সহ্য করা হবে না।

তিনি বলেন, “দেশের স্বাধীনতা ও গণ-আন্দোলনে যাঁদের ঐতিহাসিক ভূমিকা রয়েছে, কেবল তাঁদেরই স্মারক ফুটে উঠবে এসব গ্রাফিতিতে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৪০:১২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
৪৫০৯ বার পড়া হয়েছে