ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিআরটিএ মিরপুর কার্যালয়ে অভিযান, দুই দালালের কারাদণ্ড Logo তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তনেও গণভোটের বিধান ফিরছে Logo ক্রীড়া কার্ডে স্বাস্থ্যসেবাসহ সব নাগরিক সুবিধা নিশ্চিত করতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo নির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা, গণমাধ্যমকে জানানোর আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৯৬ Logo মোদির সঙ্গে বৈঠক করতে দিল্লি গেলেন ভারতের হাইকমিশনার Logo আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন মেসি Logo ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ ভূপাতিতের প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল Logo আদালত থেকে ফের পালালেন হত্যা মামলার আসামি Logo চতুর্থ শ্রেণি থেকে পাঠ্যক্রমে পূর্ণাঙ্গ বিষয় হিসেবে খেলাধুলা

ক্রীড়া কার্ডে স্বাস্থ্যসেবাসহ সব নাগরিক সুবিধা নিশ্চিত করতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া ডেস্ক

প্রধানমন্ত্রীর নির্দেশে ক্রীড়া ভাতা কার্যক্রম চালু করা হচ্ছে জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, ক্রীড়া কার্ডের মাধ্যমে স্বাস্থ্যসেবাসহ সব ধরনের নাগরিক সেবা নিশ্চিত করতে চায় সরকার।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান অ্যান্ড টি রিসোর্টে মৌলভীবাজার সম্মিলিত ক্রীড়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, চলতি বছর এক লাখ ৬৮ হাজার কিশোর-কিশোরীর অংশগ্রহণে ‘নতুন কুঁড়ি’ কার্যক্রম শুরু হয়েছে। প্রথম আসর শেষে বিভিন্ন ইভেন্ট থেকে ৩০৬ জনকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ৪০ দিনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে বাছাই করে তাদের বিকেএসপিতে ভর্তি করা হবে। ভর্তি হওয়া খেলোয়াড়দের পড়ালেখাসহ সব খরচ সরকার বহন করবে।

তিনি আরও বলেন, ইউনিয়ন থেকে জাতীয় পর্যায় পর্যন্ত খেলাধুলায় অংশ নিতে প্রায় ১৪ লাখ কিশোর-কিশোরী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ অংশ নিতে আবেদন করেছে। তাদের নিয়ে বছরে ছয় থেকে সাত মাস সারাদেশে প্রশিক্ষণ কার্যক্রম চলবে। ‘নতুন কুঁড়ি’র মাধ্যমে আগামীর বাংলাদেশে একটি ঐক্যবদ্ধ জাতি গঠন করা সম্ভব হবে।

মৌলভীবাজার জেলা স্টেডিয়াম আরও আধুনিকায়ন করা হবে জানিয়ে আমিনুল হক বলেন, উপজেলা পর্যায়ে একটি করে স্টেডিয়াম এবং ইউনিয়ন পর্যায়ে একটি করে মাঠের ব্যবস্থা করা হবে। পাশাপাশি প্রতিটি জেলায় একটি করে স্পোর্টস ভিলেজ গড়ে তোলা হবে। আগামী বছর থেকে এসব কার্যক্রম শুরু হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহবুব ইজদানি ইমরান। এ সময় মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, ক্রীড়া সংগঠক হাসান আহমেদ জাবেদ, মৌলভীবাজার জেলা যুবদলের আহ্বায়ক জাকির হোসেন উজ্জ্বল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সরফরাজ আহমেদ সরফু প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
৪৫১২ বার পড়া হয়েছে