ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারত-যুক্তরাষ্ট্রের বৈঠক Logo মোংলা বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে খুলনা-বাগেরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo মিরপুরে প্রধানমন্ত্রীকে অনুসরণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার Logo রশিদ খানের ঘূর্ণিতে ১৬০ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ Logo দুর্নীতিমুক্ত দেশ গড়তে আগে রাজনীতিবিদদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী Logo হিমছড়িতে সাগরে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ Logo অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন: রাষ্ট্রপতি Logo আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন, ব্যয় ৩৪০৯ কোটি টাকা Logo ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৮ Logo ফ্রান্সজুড়ে বিক্ষোভ-সহিংসতা, নিহত ১, গ্রেপ্তার ১,৮০০

রশিদ খানের ঘূর্ণিতে ১৬০ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

শারজায় আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ২৬ রানে ৪ উইকেট হারানোর পর সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল দল। তবে এই জুটি ভাঙতেই আবারও ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত ১৬০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ইনিংসের তখনো বাকি ছিল ৫২ বল।

পঞ্চম উইকেটে সাইফ ও ইমন ৯৩ রানের জুটি গড়েন। কিন্তু এই জুটি ভাঙার পর আর প্রতিরোধ গড়তে পারেননি বাংলাদেশের ব্যাটাররা।

লিটন দাসের চোটে সুযোগ পাওয়া পারভেজ হোসেন ইমন ফিফটি পেরিয়ে ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ ৭০ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান আসে সাইফ হাসানের ব্যাট থেকে। নাজমুল হোসেন শান্ত করেন ১৫ রান।

এই তিনজন ছাড়া বাংলাদেশের আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। বাকি ব্যাটারদের রান ছিল যথাক্রমে ১, ০, ০, ২, ৭, ০, ২ ও ০। আফগানিস্তানের বোলারদের দেওয়া অতিরিক্ত ২২ রান বাংলাদেশের সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আফগানিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল রশিদ খান। ৩১ রান দিয়ে তিনি নিয়েছেন ৪ উইকেট। আজমতউল্লাহ ওমরজাই ও ইয়ামিন আহমেদজাই পেয়েছেন ২টি করে উইকেট।

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে নেট রান রেটে জিম্বাবুয়েকে পেছনে ফেলার সমীকরণে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানকে ১১৯ রানের মধ্যে আটকে রাখতে হবে। তবে ১৬০ রানে অলআউট হয়ে সেই সমীকরণ মেলানোর পথ কঠিন করে দিয়েছে বাংলাদেশ। এখন আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে পরাজয়ের শঙ্কায় রয়েছে দলটি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৪৫০৫ বার পড়া হয়েছে