ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

৫৩.১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতারঃ র‌্যাব-৭

নিজস্ব সংবাদ :

ফেনীতে অভিযান চালিয়ে ৫৩ দশমিক ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। এসময় আরেক অভিযুক্ত র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

র‌্যাব-৭, চট্টগ্রাম সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, কয়েকজন মাদক কারবারি ফেনী জেলার মহিপাল এলাকা হতে সোনাপুরগামী ‘সুগন্ধা দ্রুতযান সার্ভিস’ পরিবহনের একটি বাসে যাত্রীবেশে গাঁজা বহন করে নিয়ে আসছে। এ তথ্যের ভিত্তিতে গত ২০ মে ২০২৬ ইং তারিখ বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে র‌্যাব-৭’র একটি আভিযানিক দল ফেনী সদর থানাধীন পাঁচগাছিয়া এলাকায় ফেনী-নোয়াখালী মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট চলাকালে সন্দেহভাজন বাসটি সেখানে পৌঁছালে র‌্যাব সদস্যরা বাসে তল্লাশি চালিয়ে মোঃ সোহাগ (২৭), পিতা-মোঃ ফারুক, সাং-রামনা, থানা-বামনা, জেলা-বরগুনা এবং মোঃ ইমাম তালুকদার (২৯), পিতা-শহিদুল ইসলাম তালুকদার, গ্রাম-উত্তর ফুলহাতা, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাটকে আটক করে। পরবর্তীতে তাদের বহনকৃত কাপড়ের ব্যাগ তল্লাশি করে স্কচটেপে মোড়ানো অবস্থায় ৪৯ দশমিক ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ধৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাবের অপর একটি দল একই দিন সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটে ফেনী সদর থানাধীন পিবিআই গলি, হাজারী রোড এলাকায় জনৈক আরিফুল ইসলামের মালিকানাধীন ভবনের নিচতলায় অভিযান পরিচালনা করে। এসময় অভিযুক্ত মারুফ তালুকদার (২৭) র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে তার শয়নকক্ষের খাটের নিচে লুকিয়ে রাখা আরও ৩ দশমিক ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানে সর্বমোট ৫৩ দশমিক ১ কেজি গাঁজা জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৩১ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৩৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
৪৫৫৮ বার পড়া হয়েছে