ঢাকা ১১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পাকিস্তানে পুলিশ লাইনে গাড়িবোমা হামলা, নিহত ২৭ Logo এক দিনে তৃণমূলের নাম-প্রতীক হারানো, প্রার্থী প্রত্যাহার ও কংগ্রেস প্রার্থী গ্রেপ্তার Logo রাজশাহীতে ফ্ল্যাটের দরজা ভেঙে পুলিশ কর্মকর্তাসহ দুজনকে থানায় নিল পুলিশ Logo রাজ্জাকের ২০১৬ সালের খসড়ায় স্বাক্ষর হলে জামায়াতের অনেক প্রশ্নের সমাধান হতো: আইনমন্ত্রী Logo ১০১ চুক্তি পর্যালোচনা: বাংলাদেশের সিদ্ধান্তের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেবে ভারত Logo গফরগাঁওয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ, গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১ Logo তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক Logo রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ Logo ১১ দলীয় ঐক্যের লংমার্চে যুক্ত হলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি Logo সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

চাঁদপুরের ফরিদগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড ১১ পরিবারের ২০ ঘর পুড়ে ছাই

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর, ১৩ মে : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ পরিবারের অন্তত ২০টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। বুধবার দুপুরে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের উত্তর সাহেবগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, উত্তর সাহেবগঞ্জ গ্রামের দেলোয়ার হোসেনের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী আগুনে দেলোয়ার হোসেন, মোকবুল হোসেন, নজরুল ইসলাম তুষার, আইয়ুব আলী, আবুল কাশেম, আবুল খায়ের, ইমরান হোসেন, আবুল হাসেম ও মামুনসহ ১১টি পরিবারের ২০টি ঘর ভস্মীভূত হয়।

ক্ষতিগ্রস্ত দেলোয়ার হোসেনের স্ত্রী সুমি বেগম বলেন, “দুপুরে রান্নাবান্না শেষে গোসল করতে যাই। পরে এসে দেখি ঘরে আগুন লেগেছে। খুব দ্রুত আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আমাদের সবকিছু পুড়ে গেছে।”

খবর পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের দলনেতা কামরুল ইসলাম বলেন, “আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ক্ষতিগ্রস্ত ঘরগুলো থেকে কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি।”

রূপসা দক্ষিণ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া বলেন, “ঘটনার খবর পেয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।”

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত ত্রাণ সহায়তা কার্যক্রম শুরু করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২০:০১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
৪৫৮৭ বার পড়া হয়েছে