ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এক দিনে তৃণমূলের নাম-প্রতীক হারানো, প্রার্থী প্রত্যাহার ও কংগ্রেস প্রার্থী গ্রেপ্তার Logo রাজশাহীতে ফ্ল্যাটের দরজা ভেঙে পুলিশ কর্মকর্তাসহ দুজনকে থানায় নিল পুলিশ Logo রাজ্জাকের ২০১৬ সালের খসড়ায় স্বাক্ষর হলে জামায়াতের অনেক প্রশ্নের সমাধান হতো: আইনমন্ত্রী Logo ১০১ চুক্তি পর্যালোচনা: বাংলাদেশের সিদ্ধান্তের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেবে ভারত Logo গফরগাঁওয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ, গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১ Logo তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক Logo রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ Logo ১১ দলীয় ঐক্যের লংমার্চে যুক্ত হলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি Logo সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ Logo অপরাধের পেছনে মাদক ও জুয়া মূল চালিকা শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী

১১ দলীয় ঐক্যের লংমার্চে যুক্ত হলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা থেকে রংপুরমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চে সাত দফা দাবির সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি যুক্ত হয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চাঁদাবাজি ও দখলবাজি বন্ধসহ বিভিন্ন দাবিতে শনিবার (১৯ সেপ্টেম্বর) এ লংমার্চ অনুষ্ঠিত হবে। আয়োজকদের দাবি, তিন হাজারের বেশি গাড়ির বহর নিয়ে লংমার্চটি রংপুরে পৌঁছাবে। পথে পাঁচ জেলায় সমাবেশ ও পথসভা অনুষ্ঠিত হবে।

শুক্রবার দুপুরে রংপুর নগরীর শাপলা চত্বরে জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে লংমার্চের সর্বশেষ প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ১১ দলীয় ঐক্যের নেতারা।

সংবাদ সম্মেলনে সমাবেশের সভাপতি ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ জাতীয় নেতৃবৃন্দ, সাধারণ মানুষ ও নেতাকর্মীদের বরণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে সমাবেশের আয়োজন সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, সাত দফা দাবির পাশাপাশি রংপুরের মানুষের সঙ্গে একাত্মতা ঘোষণা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি যুক্ত করা হয়েছে। এটি এ অঞ্চলের মানুষের বাঁচা-মরার দাবি উল্লেখ করে তিনি বলেন, এই দাবি বাস্তবায়ন করেই ১১ দলীয় ঐক্য ঘরে ফিরবে।

এ টি এম আজহারুল ইসলাম বলেন, তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—গণভোটের রায় বাস্তবায়ন ও সংস্কার কাউন্সিল গঠন, জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, দখলবাজি ও চাঁদাবাজি বন্ধ করা।

লংমার্চে গাড়ির বহর প্রসঙ্গে তিনি বলেন, চট্টগ্রামের লংমার্চে এক হাজার গাড়ির লক্ষ্যমাত্রা থাকলেও দেড় হাজারের বেশি গাড়ি অংশ নিয়েছিল। রংপুরের লংমার্চ নিয়েও ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত তিন হাজারের বেশি গাড়ি বহরে যুক্ত হওয়ার আশা করা হচ্ছে।

মহানগর জামায়াতের আমির এ টি এম আজম খান জানান, শনিবার সকাল ৭টায় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে লংমার্চ শুরু হবে। সেখানে উদ্বোধনী সভা চলবে সকাল ৮টা পর্যন্ত। এরপর লংমার্চের গাড়িবহর গাজীপুরের ভোগরাপাড়া, টাঙ্গাইলের নগর জালফৈ, সিরাজগঞ্জ চৌরাস্তা, বগুড়ার চারমাথা ও গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা করবে। বিকেল ৫টায় রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।

রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল বলেন, লংমার্চের গাড়িবহরের পাশাপাশি বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ সমাবেশে অংশ নেবেন। এতে পাঁচ লাখের বেশি মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে লংমার্চ ও সমাবেশকে কেন্দ্র করে রংপুর জিলা স্কুল মাঠে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় প্রায় ৩০০ মাইক স্থাপন করা হয়েছে। ৩৫টি স্থানে এলইডি স্ক্রিন বসানো হয়েছে। লংমার্চের সঙ্গে আসা গাড়ি রাখার জন্য নগরীর ৩০টি স্থানে ব্যবস্থা করা হয়েছে।

লংমার্চ ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে রংপুর মহানগর পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ১১ দলীয় ঐক্যের স্বেচ্ছাসেবকরাও নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করবেন।

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন উপস্থিত থাকবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৪৫০৬ বার পড়া হয়েছে