ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

হুইপ অপুর বক্তব্যের প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিবৃতি

নিজস্ব সংবাদ :

জাতীয় সংসদের সরকারি দলের হুইপ মিয়া নুরুদ্দীন অপুর দেওয়া এক বক্তব্যকে ‘বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামি।

সোমবার (১১ মে) দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহছানুল  মাহবুব জোবায়ের  এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

গত ৯ মে গোসাইরহাট  উপজেলা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে হুইপ মিয়া নূরুদ্দিন আহম্মেদ অপু মন্তব্য করেন, “যারা জান্নাতের টিকেট বিক্রির নামে মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে বিভ্রান্ত করে, তারা আল্লাহর সঙ্গে বেঈমানী করে।”

জামায়াতে ইসলামী দাবি করেছে, ওই বক্তব্য তাদের উদ্দেশ করেই দেওয়া হয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে অ্যাডভোকেট জুবায়ের বলেন, হুইপ অপুর বক্তব্য অত্যন্ত নিন্দনীয় এবং হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

বিবৃতিতে তিনি বলেন, জামায়াতের কোনো নেতাকর্মী কখনো জনগণের ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে ‘জান্নাতের টিকেট’ বিক্রির কথা বলেননি। এ অভিযোগকে তিনি ‘সর্বৈব মিথ্যা’ ও ‘বানোয়াট’ বলে উল্লেখ করেন।

অ্যাডভোকেট জুবায়ের আরও দাবি করেন, এ ধরনের বক্তব্য প্রতিপক্ষ রাজনৈতিক নেতাদের নিজস্ব মনগড়া প্রচারণা এবং বাস্তবতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, সরকারি দলের নেতারাই বিভিন্ন সময়ে জনগণকে নানা প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবায়ন না করে বিভ্রান্ত করছেন।

জামায়াতের বিরুদ্ধে এ ধরনের অসত্য ও বানোয়াট বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য হুইপ মিয়া নুরুদ্দীন অপূর প্রতি আহ্বান জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৫৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
৪৫৭৯ বার পড়া হয়েছে