ঢাকা ১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পাকিস্তানে পুলিশ লাইনে গাড়িবোমা হামলা, নিহত ২৭ Logo এক দিনে তৃণমূলের নাম-প্রতীক হারানো, প্রার্থী প্রত্যাহার ও কংগ্রেস প্রার্থী গ্রেপ্তার Logo রাজশাহীতে ফ্ল্যাটের দরজা ভেঙে পুলিশ কর্মকর্তাসহ দুজনকে থানায় নিল পুলিশ Logo রাজ্জাকের ২০১৬ সালের খসড়ায় স্বাক্ষর হলে জামায়াতের অনেক প্রশ্নের সমাধান হতো: আইনমন্ত্রী Logo ১০১ চুক্তি পর্যালোচনা: বাংলাদেশের সিদ্ধান্তের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেবে ভারত Logo গফরগাঁওয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ, গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১ Logo তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক Logo রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ Logo ১১ দলীয় ঐক্যের লংমার্চে যুক্ত হলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি Logo সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

অব্যবহৃত ছয় শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মোঃ মাসুম বিল্লাহ

 দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকা ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি শনিবার রাতে এ তথ্য জানান।

তিনি বলেন, “৩২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ছয়টি শিশু হাসপাতাল ভবন অব্যবহৃত” শীর্ষক একটি সংবাদ প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হওয়ার পর তিনি এ নির্দেশনা দেন। গত ১২ এপ্রিল প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও কুমিল্লায় আধুনিক হাসপাতাল ভবন নির্মাণ করা হলেও সেগুলো বছরের পর বছর ধরে চালু হয়নি।

জাহিদুল ইসলাম রনি জানান, সংবাদটি পড়ার পর প্রধানমন্ত্রী জরুরি বৈঠক করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ডা. এম এ মহিত, মেডিকেল শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে।

বৈঠকে প্রধানমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত হাসপাতালগুলো পরিদর্শন করে চালুর নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ২ জুনের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন ও অগ্রগতির বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতেও বলা হয়।

বৈঠকে আলোচনা হয় যে, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আংশিকভাবে চালু রয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী ৫০০ শয্যার হাসপাতালটি পুরোপুরি চালুর নির্দেশ দেন।

এ ছাড়া রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল-সহ বাকি হাসপাতালগুলোও দ্রুততম সময়ের মধ্যে চালুর নির্দেশ দেন তিনি।

পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চীনা দূতাবাসকে সম্পৃক্ত করে নীলফামারীতে ১ হাজার শয্যার বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতালের নির্মাণকাজ দ্রুত শুরু করারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল নীলফামারী সদর উপজেলায় নির্মিত হবে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলায় আধুনিক ‘সেকেন্ডারি হেলথকেয়ার ইউনিট’ প্রতিষ্ঠার পরিকল্পনার সঙ্গে এ প্রকল্প সামঞ্জস্যপূর্ণ।

মেডিকেল শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, দেশের উত্তরাঞ্চলে প্রায় দুই কোটি মানুষের বসবাস। বিশেষ করে রংপুর বিভাগে দারিদ্র্য, সীমিত স্বাস্থ্য অবকাঠামো ও দক্ষ জনবলের অভাবে জটিল রোগের চিকিৎসাসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।

তিনি বলেন, বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল নির্মিত হলে এটি আঞ্চলিক রেফারেল সেন্টার হিসেবে কাজ করবে। পাশাপাশি উত্তরাঞ্চলে উন্নত স্বাস্থ্যসেবা সম্প্রসারণ একটি সময়োপযোগী ও কৌশলগত পদক্ষেপ হবে বলেও মন্তব্য করেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:২৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
৪৫৭৩ বার পড়া হয়েছে