ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

লক্ষ্মীপুর কুশাখালীতে প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগে পাঁচজন আটক

মো: ইসমত দ্দোহা, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালীতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামালের বড় একটি অংশ ২৬ লাখ টাকা সমমূল্যের স্বর্ণ এবং নগদ ৩ লাখ ৫হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজন সরাসরি ডাকাতিতে অংশ নেয় । বাকী তিনজন স্বর্ণ কেনাবেচার সঙ্গে জড়িত ব্যবসায়ী ।

পুলিশ জানায়, গত ৯ মার্চ দিবাগত রাত ৩টার দিকে চন্দ্রগঞ্জ থানাধীন কুশাখালীতে ডাকাতি হয়। ডাকাতরা গৃহকর্তাকে জিম্মি করে ২৯ ভরি ৬আনা ওজনের স্বর্ণালঙ্কার, নগদ ১ লাখ টাকা এবং একটি মোবাইল ফোন লুটে নেয়। যার বাজারমূল্য ছিল প্রায় ৫৯লাখ ৯৭হাজার টাকা। এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়েরের পর তদন্তে নামে পুলিশ। রোববার রাতে জেলা পুলিশ ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হয়।

অভিযানে মো. খোরশেদ আলম (৪০) কে নগদ ৩লাখ টাকা ও ২ভরি ১০আনা স্বর্ণ এবং মোহনের কাছ থেকে নগদ ৫ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে স্বর্ণ কেনার অভিযোগে তিন স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন, শুভ কর্মকার (৩০), অরূপ রায় (৩০) ও স্বরূপ রায় (২৬)। তাদের দোকান থেকে ৭ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী (পিপিএম-সেবা) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্য ডাকাতদের গ্রেপ্তার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:০৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
৪৫৯৩ বার পড়া হয়েছে