ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বুথফেরত সমীক্ষা ‘টাকা দিয়ে করানো’, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। Logo সিদ্ধিরগঞ্জ থানায় করা দুই মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিন। Logo রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তার করার দাবি নাহিদ ইসলামের Logo শত্রুপক্ষ ‘হার্ট অ্যাটাক’ করবে, নতুন অস্ত্র নিয়ে ইরানের বার্তা Logo ঢাকা জেলার প্রথম নারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন শামীমা পারভীন শিল্পি Logo হরমুজে অবরোধ, পারস্য উপসাগরে আটকা ২০ হাজার নাবিক Logo চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত Logo উগান্ডায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান: বাংলাদেশিসহ ২৩১ বিদেশি আটক Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সংসদে আনার দাবি রুমিন ফারহানার Logo বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয়ে চুক্তি করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

হত্যা মামলার আসামী মোঃ মনসুর গ্রেফতার-র‌্যাব-৭

নিজস্ব সংবাদ :

চট্টগ্রামের রাউজান থানার চাঞ্চল্যকর একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি মোঃ মনসুরকে (৪৭) গ্রেফতার করেছে র‍্যাব-৭। গত ১৩ মার্চ ২০২৬ তারিখ রাতে রাউজান পৌরসভার গহিরা এলাকা থেকে তাকে আটক করা হয়।

ঘটনার বিবরণ র‍্যাব সূত্রে জানা যায়, ২০০০ সালের একটি হত্যা মামলায় (রাউজান থানার মামলা নং-০৮(০১)২০০০, জিআর-৮/২০০০, ধারা-৩০২/৩৪ পেনাল কোড) আসামি মোঃ মনসুর দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭ জানতে পারে যে, উক্ত আসামি রাউজান থানা এলাকায় অবস্থান করছেন।

অভিযান ও গ্রেফতার প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১৩ মার্চ ২০২৬ইং তারিখ আনুমানিক রাত ৯:৪০ ঘটিকায় (২১৪০ ঘটিকা) র‍্যাব-৭-এর একটি আভিযানিক দল রাউজান পৌরসভার গহিরা বাস স্ট্যান্ড এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে। অভিযানে আসামি মোঃ মনসুরকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব। গ্রেফতারকৃত মনসুর রাউজান থানার নোয়াজিশপুর এলাকার নুরুল হকের ছেলে।

পরবর্তী পদক্ষেপ গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে চট্টগ্রাম জেলার রাউজান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৪৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
৪৫৪৯ বার পড়া হয়েছে

ধানের শীষে ভোট দিন