ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নির্বাচনী প্রচারণায় নারী ও হিজাবধারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে হাইকোর্টে রিট Logo নির্বাচনী আচরণবিধিতে ইসির বড় পরিবর্তন: ভোটার স্লিপ ও মাইক ব্যবহারে নতুন নিয়ম Logo শার্শায় বিএনপির নির্বাচনী পথসভা, জন সমুদে পরিণত Logo এক যুগেও সন্ধান মেলেনি বিএনপি নেতা ওমর ফারুকের Logo বিএসসি ও ডিপ্লোমা দ্বন্দ্ব: সাতরাস্তা মোড় অবরোধ করে কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ Logo শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণার সম্ভাবনা Logo ‘গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে’: বরিশালে তারেক রহমান Logo নির্বাচন ঘিরে বান্দরবান-মিয়ানমার সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নিরাপত্তা Logo আকবরশাহ থানায় পর্নোগ্রাফি ও চাঁদাবাজি মামলার পলাতক আসামি আসিফ গ্রেফতার-র‌্যাব-৭ Logo আসন্ন নির্বাচনে কোনো দলের পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীতে আরএমপির মাদক ও জুয়াবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার

আবু কাওসার মাখন, রাজশাহী
রাজশাহী মহানগরীতে পৃথক মাদক ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা করে রাজপাড়া ও বোয়ালিয়া থানা পুলিশ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে। আরএমপি সূত্র জানায়, গতকাল শনিবার  পরিচালিত অভিযানে রাজপাড়া থানা পুলিশ ১ জন মাদক কারবারি এবং বোয়ালিয়া থানা পুলিশ ৫ জন জুয়ারিকে গ্রেপ্তার করে। অভিযানে মোট ২৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২ সেট প্লে-কার্ড (তাস) উদ্ধার করা হয়। এছাড়া জুয়ার আসর থেকে নগদ ৫ হাজার ৫শ ২০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাব্বী (২৫), মো. মোস্তফা হোসেন (৪০), নয়ন কুমার ঘোষ (৪৪), প্রশান্ত কুমার ঘোষ (৪৫), মোহন দাস (৪৩) এবং টুটুল কুমার ঘোষ (৪৫)। রাব্বী রাজশাহী মহানগরীর দামকুড়া থানার মধুপুর ধুতরাবন এলাকার জিয়ারুলের ছেলে। মোস্তফা হোসেন মৃত আব্দুস সাত্তারের ছেলে, নয়ন শুকুমার ঘোষের ছেলে, প্রশান্ত মৃত প্রভাত চন্দ্র ঘোষের ছেলে এবং মোহন মৃত রবি দাসের ছেলে। তারা সবাই বোয়ালিয়া থানার কুমারপাড়া এলাকায় বসবাস করেন। টুটুল একই থানার টিকাপাড়া এলাকার সুনীল চন্দ্র ঘোষের ছেলে।
গতকাল সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে রাজপাড়া থানা পুলিশ কোর্ট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মাদক বিক্রির প্রস্তুতিকালে রাব্বীকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ২৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। রাব্বীর বিরুদ্ধে রাজপাড়া থানায় পূর্বের একটি মাদক মামলা চলমান রয়েছে।
অন্যদিকে, একই দিন দিবাগত রাত আনুমানিক সোয়া ২টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ কুমারপাড়া কালিমাতা মন্দিরের বিপরীতে একটি মোটর গ্যারেজে অভিযান পরিচালনা করে জুয়া খেলার অভিযোগে মোস্তফা, নয়ন, প্রশান্ত, মোহন ও টুটুলকে গ্রেপ্তার করে। এ সময় তাদের জুয়ার আসর থেকে ২ সেট প্লে-কার্ড (তাস) এবং নগদ ৫ হাজার ৫শ ২০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:২৭:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
৪৫১৫ বার পড়া হয়েছে

ধানের শীষে ভোট দিন