ঢাকা ১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ২ Logo খুলশীতে যৌথ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার Logo দেশের সব জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা Logo ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা চলছে: চিফ হুইপ Logo তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে সাংবাদিকের ওপর হামলা Logo বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিল হুথিরা, বাড়ছে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি নিয়ে শঙ্কা Logo ঢাকা-চট্টগ্রাম রুটে চালু হবে ইলেকট্রিক ট্রেন Logo কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার Logo চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের Logo জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাড়িতে বজ্রপাতে আগুন

প্রেসিডেন্ট ডিনার ও নতুন কার্যনির্বাহী কমিটি

বাংলাক্রাফটের নবনির্বাচিত সভাপতির উদ্যোগে প্রেসিডেন্ট ডিনার ও কমিটি পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ :

প্রেসিডেন্ট ডিনার ও নতুন কার্যনির্বাহী

গতকাল শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) রাজধানীর বিলাসবহুল হোটেল লে-মেরিডিয়ানে অনুষ্ঠিত হয়েছে বাংলাক্রাফটের নবনির্বাচিত সভাপতি মোঃ বেলাল হোসেন (সিআইপি)-এর আয়োজনে এক বর্ণাঢ্য প্রেসিডেন্ট ডিনার ও নতুন কার্যনির্বাহী কমিটির পরিচয় পর্ব।

অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সদস্য, প্রাক্তন সভাপতি এবং সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত থেকে নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান। উপস্থিত অতিথিরা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন কৌশল নিয়ে গঠনমূলক আলোচনা করেন।

সভাপতি মোঃ বেলাল হোসেন (সিআইপি) তার বক্তব্যে বলেন, “বাংলাক্রাফট বাংলাদেশের ঐতিহ্যবাহী এই সংগঠনকে আরও গতিশীল ও আন্তর্জাতিক পরিসরে শক্ত অবস্থানে পৌঁছে দিতে আমরা একসঙ্গে কাজ করব। সদস্যদের পরামর্শ ও সহযোগিতাই আমাদের সাফল্যের মূল শক্তি।”

সংগঠনের সদস্যদের উদ্দেশে তিনি আরও আহ্বান জানান, যেকোনো প্রয়োজনে ইমেইল, ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে মূল্যবান মতামত ও প্রস্তাব প্রদান করতে, যাতে সবাই মিলে সংগঠনটিকে এগিয়ে নেওয়া যায়।

অনুষ্ঠানের পুরো সঞ্চালনা ও উপস্থাপনা করেন প্রিয় সাবেক সভাপতি এসইউ হায়দার, যিনি তার গুছানো বক্তব্য ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে সবার মন জয় করেন।
শেষে সভাপতি সাহেবের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৫৫:০৩ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
৪৭৯৬ বার পড়া হয়েছে