ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ২ Logo খুলশীতে যৌথ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার Logo দেশের সব জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা Logo ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা চলছে: চিফ হুইপ Logo তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে সাংবাদিকের ওপর হামলা Logo বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিল হুথিরা, বাড়ছে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি নিয়ে শঙ্কা Logo ঢাকা-চট্টগ্রাম রুটে চালু হবে ইলেকট্রিক ট্রেন Logo কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার Logo চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের Logo জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাড়িতে বজ্রপাতে আগুন

দেশের সব জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা

নিজস্ব প্রতিবেদক

দেশের তরুণ প্রজন্মকে আধুনিক তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তুলতে সব জেলায় দুই মাসব্যাপী সম্পূর্ণ বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে বুনিয়াদি প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন এ কর্মসূচি নিয়ে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোনো ফি দিতে হবে না। বরং প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীরা প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ও খাবার ভাতা পাবেন।

১৮ থেকে ৩৫ বছর বয়সী যেকোনো নারী-পুরুষ এ প্রশিক্ষণে অংশ নিতে আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাস হতে হবে। পাশাপাশি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক ধারণা থাকা আবশ্যক। মৌখিক ও লিখিত ইংরেজিতে দক্ষ প্রার্থীরা চূড়ান্ত বাছাইয়ে অগ্রাধিকার পাবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দেশের আটটি বিভাগকে চারটি সমন্বিত প্যাকেজে ভাগ করে একযোগে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।

আবেদন ও বাছাইয়ের সময়সূচি

আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। প্রাথমিক বাছাই শেষে ২৬ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা এবং ২৭ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রের তথ্য প্রার্থীদের মুঠোফোনে খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে জানানো হবে।

চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে ২৯ সেপ্টেম্বর। নির্বাচিত প্রার্থীদের নিয়ে ১ অক্টোবর থেকে শুরু হবে প্রশিক্ষণ কার্যক্রম। দুই মাসের এ প্রশিক্ষণ চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

যুব উন্নয়ন অধিদপ্তর জানিয়েছে, এআই প্রযুক্তি বিষয়ে দক্ষতা উন্নয়নের আগের ধাপগুলোর প্রশিক্ষণেও ব্যাপক সাড়া পাওয়া গেছে। একটি ধাপে প্রায় ৮৩ হাজার আবেদন জমা পড়ার বিপরীতে প্রায় ৫০ হাজার প্রার্থী লিখিত বাছাই পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতা বাড়ানো এবং ভবিষ্যতের কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যেই এ প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
৪৫০৪ বার পড়া হয়েছে