ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঢাকা ওয়াসা মডস জোন-৮-এ জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের সাংগঠনিক সফর Logo নিঃস্ব’ সিনেমায় শাকিব খানের বিপরীতে আবারও ইধিকা পাল Logo সিলেটে গৃহকর্মীর সঙ্গে প্রেমের জেরে তিন খুন, রংমিস্ত্রি গ্রেপ্তার Logo শিক্ষা সনদের ভিত্তিতে এনআইডির জন্মতারিখ সংশোধনের ক্ষমতা মাঠপর্যায়ে Logo রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতার অভিযোগ: ঢাবির ৫৮ শিক্ষকের বিষয়ে তদন্ত কমিটি Logo গ্যাস-বিদ্যুৎ সংকট তীব্র, লোডশেডিং ছাড়িয়েছে ৩ হাজার মেগাওয়াট Logo হাসিনার প্রত্যর্পণ ও সম্পর্কের সমাধান না হওয়া পর্যন্ত তারেক রহমানের ভারত যাওয়া সম্ভব নয়: নাহিদ ইসলাম Logo রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণার পর বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল Logo জুলাই স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড Logo প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

নিঃস্ব’ সিনেমায় শাকিব খানের বিপরীতে আবারও ইধিকা পাল

বিনোদন ডেস্ক

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে আবারও বড় পর্দায় দেখা যেতে পারে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পালকে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত নতুন সিনেমা ‘নিঃস্ব’-তে শাকিব খানের নায়িকা হিসেবে ইধিকা পালকে চূড়ান্ত করা হয়েছে বলে গুঞ্জন উঠেছে।

সিনেমাটির সংশ্লিষ্ট একাধিক সূত্র সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ইতিমধ্যেই ইধিকা পালের বিষয়টি এক প্রকার চূড়ান্ত, এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

তবে নায়িকা নির্বাচনের বিষয়টি নিয়ে এখনই খোলাসা করতে নারাজ নির্মাতা মেহেদী হাসান হৃদয়। তিনি বলেন,

“আমাদের সিনেমার নায়িকা এখনো চূড়ান্ত হয়নি। শিগগিরই আমরা আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাব। কাকে নেওয়া হবে তা পরিকল্পনায় রয়েছে, আপাতত আলোচনাটা চলুক।”

উল্লেখ্য, শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে ইধিকা পালের। প্রথম সিনেমাতেই ব্যাপক পরিচিতি ও প্রশংসা কুড়ান তিনি। পরবর্তীতে এই জুটিকে মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ সিনেমায় একসঙ্গে দেখা যায়।

জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরের শেষ সপ্তাহে শাকিব খান ও ইধিকা পালকে নিয়ে ‘নিঃস্ব’ সিনেমার শুটিং শুরু হতে পারে। বর্তমানে শাকিব খান যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন; তিনি দেশে ফিরলেই সিনেমাটির আনুষ্ঠানিক মহরত ও ঘোষণা প্রদান করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
৪৫০৬ বার পড়া হয়েছে