ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঢাকা ওয়াসা মডস জোন-৮-এ জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের সাংগঠনিক সফর Logo নিঃস্ব’ সিনেমায় শাকিব খানের বিপরীতে আবারও ইধিকা পাল Logo সিলেটে গৃহকর্মীর সঙ্গে প্রেমের জেরে তিন খুন, রংমিস্ত্রি গ্রেপ্তার Logo শিক্ষা সনদের ভিত্তিতে এনআইডির জন্মতারিখ সংশোধনের ক্ষমতা মাঠপর্যায়ে Logo রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতার অভিযোগ: ঢাবির ৫৮ শিক্ষকের বিষয়ে তদন্ত কমিটি Logo গ্যাস-বিদ্যুৎ সংকট তীব্র, লোডশেডিং ছাড়িয়েছে ৩ হাজার মেগাওয়াট Logo হাসিনার প্রত্যর্পণ ও সম্পর্কের সমাধান না হওয়া পর্যন্ত তারেক রহমানের ভারত যাওয়া সম্ভব নয়: নাহিদ ইসলাম Logo রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণার পর বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল Logo জুলাই স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড Logo প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

শিক্ষা সনদের ভিত্তিতে এনআইডির জন্মতারিখ সংশোধনের ক্ষমতা মাঠপর্যায়ে

নিজস্ব প্রতিনিধি

অনলাইনে যাচাইযোগ্য জেএসসি, মাধ্যমিক বা সমমানের শিক্ষা সনদের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্মতারিখ সংশোধনের আবেদন নিষ্পত্তির ক্ষমতা মাঠপর্যায়ের কর্মকর্তাদের দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এ ধরনের আবেদন ‘ক’ ক্যাটাগরিভুক্ত হিসেবে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তা এবং আঞ্চলিক পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিষ্পত্তি করতে পারবেন।

বৃহস্পতিবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, অনলাইনে যাচাইযোগ্য জেএসসি, মাধ্যমিক বা সমমানের শিক্ষা সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন ‘ক’ ক্যাটাগরিভুক্ত হিসেবে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিষ্পত্তি করতে পারবেন। তবে শিক্ষা সনদের পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য প্রমাণাদি বা দলিল গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান সংশোধনসংক্রান্ত কার্যপদ্ধতি অনুসরণ করতে হবে।

সংশোধনের আবেদন ইলেকট্রনিকভাবে অনুমোদন বা বাতিল করার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যবস্থাপনা ব্যবস্থায় (সিএমএস) আবশ্যিকভাবে নোট দিতে হবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

আবেদন যাচাই করবেন আঞ্চলিক কর্মকর্তারা

পরিপত্রে বলা হয়েছে, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা তাঁদের অধীনস্থ কর্মকর্তাদের সম্পন্ন করা কার্যক্রম নিয়মিত মনিটর করবেন।

ট্র্যাকচেইনের ভিত্তিতে প্রতি মাসে প্রত্যেক নিষ্পত্তিকারী কর্মকর্তার ন্যূনতম তিনটি আবেদন যাচাই করে প্রতিবেদন প্রস্তুত করতে হবে।

কিছু আবেদন যাবে মহাপরিচালক পর্যায়ে

এদিকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ অনুযায়ী জন্মতারিখ সংশোধনের আবেদন মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তি করা হবে। একইভাবে জন্মতারিখের সঙ্গে নিজ নাম এবং পিতা-মাতার নামের সম্পূর্ণ পরিবর্তন সংক্রান্ত আবেদনও মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য হবে।

পরিপত্রে আরও স্পষ্ট করা হয়েছে, জন্মতারিখ, নিজ নাম এবং পিতা-মাতার নামের সম্পূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে একই বিষয়ে দ্বিতীয়বার সংশোধনের সুযোগ থাকবে না।

জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণপত্র দাখিলের বিষয়টি নির্বাচন কমিশনের বিদ্যমান নিয়মেও গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন পরিপত্রের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
৪৫০৯ বার পড়া হয়েছে