ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভারতের উপনির্বাচনে দুই আসনে বিজেপির ধাক্কা, প্রশান্ত কিশোরের চমক Logo অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিদ্যুৎ বিভাগের Logo এআই ক্যামেরার আওতায় আসছে মোটরসাইকেল, সামনেও লাগানো হবে নম্বর প্লেট Logo ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ Logo বাংলাদেশ-চীন সহযোগিতা আরও গভীর করার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার Logo জীবদ্দশায় দান করা সম্পত্তি ভোগের অধিকার থাকবে, আইনের সংশোধনীতে মন্ত্রিসভার অনুমোদন Logo দক্ষিণ নেপালে সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ৩, কারফিউ জারি Logo ভারতের নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ Logo সবুজ শিল্পায়ন, সৌরবিদ্যুৎ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর Logo টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণে ফের অগ্নিসংযোগ, সম্পূর্ণ পুড়ে ছাই

ভারতের নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (৩ আগস্ট) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য দেওয়ার বিষয়টিও আলোচনায় আসে।

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির ভারতের হাইকমিশনারকে জানান, পলাতক শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠনের ব্যক্তি যাতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য প্রদান বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সে বিষয়ে ভারতের সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ।

তিনি আরও বলেন, এ ধরনের কার্যক্রম বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

জবাবে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া এবং এ বিষয়ে সচেষ্ট থাকার আশ্বাস দেন।

বৈঠকে উভয় পক্ষ নিয়মিত সংলাপ ও গঠনমূলক সম্পৃক্ততা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পারস্পরিক আস্থা ও আলোচনার মাধ্যমেই সব বিষয়ে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২২:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
৪৫০৩ বার পড়া হয়েছে