ঢাকা ০১:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আগস্টে নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার ২৫২ জন Logo বাড়ছে ফ্যাটি লিভারে আক্রান্তের সংখ্যা, যেসব লক্ষণে সতর্ক হবেন Logo আজ শুভ জন্মাষ্টমী, দেশজুড়ে নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন Logo জ্বালানি আমদানি ব্যয় বাড়তে পারে ৩৫ হাজার কোটি টাকা Logo দুই দিনের ব্যবধানে সবজির দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে Logo নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার দুই শ্রমিক Logo পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারী Logo গণমাধ্যম স্বাধীনতা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ Logo দূষণের দায়ে ভারত-চিন-আমেরিকার কাছে ক্ষতিপূরণ চাইতে পারে নেপাল Logo কয়লা পরিবহন সংকটে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়েছে আদানির গড্ডা কেন্দ্র

চন্দনাইশে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পড়ে গেলেন অর্থমন্ত্রী আমির খসরু

চট্রগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অস্থায়ী মঞ্চ ভেঙে পড়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ উপস্থিত নেতাকর্মীরা নিচে পড়ে যান। শুক্রবার (১৭ জুলাই) সকাল ১১টার দিকে দোহাজারী পৌরসভার সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদের উদ্যোগে বন্যার্তদের জন্য ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অর্থমন্ত্রী উপস্থিত হলে তার সঙ্গে আরও কয়েকজন নেতাকর্মী মঞ্চে ওঠেন। কয়েক মিনিটের মধ্যেই অতিরিক্ত চাপের কারণে অস্থায়ী মঞ্চটি ভেঙে পড়ে। এ সময় মন্ত্রী, সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদসহ মঞ্চে থাকা সবাই নিচে পড়ে যান।

তবে ঘটনায় কেউ গুরুতর আহত হননি। পরে ভাঙা মঞ্চেই দাঁড়িয়ে কয়েকজনের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন অর্থমন্ত্রী। এরপর তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

এদিকে, মন্ত্রী চলে যাওয়ার পর ত্রাণ গ্রহণকে কেন্দ্র করে উপস্থিত মানুষের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে অন্তত ১০ থেকে ১২ জন আহত হন। আহতদের কয়েকজনকে দোহাজারী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন দোহাজারী বার্মা কলোনি এলাকার রাশেদা আক্তার (৬০), খাগরিয়া এলাকার আয়ুব আলী, গুচ্ছগ্রামের ঊর্মি আক্তার এবং দোহাজারী উল্লাপাড়া এলাকার আয়েশা আক্তার। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান গণমাধ্যমকে বলেন, ত্রাণ বিতরণের সময় মঞ্চ ভেঙে মন্ত্রীসহ উপস্থিত সবাই নিচে পড়ে যান। তবে এতে কেউ গুরুতর আহত হননি। মন্ত্রী চলে যাওয়ার পর ত্রাণ নিতে গিয়ে হুড়োহুড়িতে কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে তিনি অবগত নন, কারণ তখন তিনি ঘটনাস্থল ত্যাগ করেছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৩৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
৪৫৬৫ বার পড়া হয়েছে