ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আগস্টে নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার ২৫২ জন Logo বাড়ছে ফ্যাটি লিভারে আক্রান্তের সংখ্যা, যেসব লক্ষণে সতর্ক হবেন Logo আজ শুভ জন্মাষ্টমী, দেশজুড়ে নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন Logo জ্বালানি আমদানি ব্যয় বাড়তে পারে ৩৫ হাজার কোটি টাকা Logo দুই দিনের ব্যবধানে সবজির দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে Logo নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার দুই শ্রমিক Logo পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারী Logo গণমাধ্যম স্বাধীনতা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ Logo দূষণের দায়ে ভারত-চিন-আমেরিকার কাছে ক্ষতিপূরণ চাইতে পারে নেপাল Logo কয়লা পরিবহন সংকটে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়েছে আদানির গড্ডা কেন্দ্র

আগস্টে নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার ২৫২ জন

নিজস্ব প্রতিবেদক

সদ্য সমাপ্ত আগস্ট মাসে সারাদেশে ২৫২ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। তাদের মধ্যে ১১৮ জন কন্যাশিশু এবং ১৩৪ জন নারী। নির্যাতিতদের মধ্যে ১০ কন্যাশিশু ও ৪৫ নারীসহ মোট ৫৫ জন হত্যার শিকার হয়েছেন। এ ছাড়া ২৬ নারী ও শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদ প্রকাশিত ‘নারী ও কন্যা নির্যাতনবিষয়ক তথ্য (আগস্ট ২০২৬)’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়েছে, মহিলা পরিষদের লিগ্যাল এইড উপপরিষদ দেশের ১৫টি জাতীয় দৈনিক ও দুটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত ঘটনার সংরক্ষিত তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

ধর্ষণের শিকার ৫৪ জন

প্রতিবেদনে বলা হয়, আগস্ট মাসে ৩৬ কন্যাশিশু ও ১৮ নারীসহ মোট ৫৪ জন ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে আট কন্যাশিশুসহ ১৩ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন।

ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন এক কন্যাশিশুসহ দুজন। এ ছাড়া ১১ কন্যাশিশুসহ মোট ১৪ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

যৌন সহিংসতার শিকার ৩০ জন

আগস্টে ২৪ কন্যাশিশুসহ ৩০ জন যৌন সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে ১২ কন্যাশিশুসহ ১৪ জন যৌন নিপীড়নের শিকার হয়েছেন। আট কন্যাশিশুসহ নয়জন উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন। চার কন্যাশিশুসহ সাতজন সাইবার সহিংসতার শিকার হয়েছেন।

এ ছাড়া একজনকে হত্যার চেষ্টা করা হয়েছে।

আত্মহত্যা ও যৌতুকজনিত নির্যাতন

মহিলা পরিষদের তথ্য অনুযায়ী, গত মাসে তিন কন্যাশিশুসহ ১৪ জন আত্মহত্যা করেছেন। এর মধ্যে একজন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছেন।

অগ্নিদগ্ধের শিকার হয়েছেন তিনজন। তাঁদের মধ্যে দুজন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।

যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ছয়জন। তাঁদের মধ্যে তিনজনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে।

গৃহকর্মী ও পারিবারিক সহিংসতা

প্রতিবেদনে আরও বলা হয়, আগস্টে পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন দুজন। তিন কন্যাশিশুসহ পাঁচজন গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে চারজন হত্যার শিকার হয়েছেন।

এ ছাড়া দুজন কন্যাশিশু অপহরণের শিকার হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ১৫ কন্যাশিশুসহ মোট ২৮ জন। পাঁচজনের বাল্যবিবাহের চেষ্টার ঘটনা ঘটেছে।

এর বাইরে আরও ছয়জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন বলে মহিলা পরিষদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৪৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
৪৫০১ বার পড়া হয়েছে