ঢাকা ০১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আগস্টে নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার ২৫২ জন Logo বাড়ছে ফ্যাটি লিভারে আক্রান্তের সংখ্যা, যেসব লক্ষণে সতর্ক হবেন Logo আজ শুভ জন্মাষ্টমী, দেশজুড়ে নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন Logo জ্বালানি আমদানি ব্যয় বাড়তে পারে ৩৫ হাজার কোটি টাকা Logo দুই দিনের ব্যবধানে সবজির দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে Logo নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার দুই শ্রমিক Logo পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারী Logo গণমাধ্যম স্বাধীনতা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ Logo দূষণের দায়ে ভারত-চিন-আমেরিকার কাছে ক্ষতিপূরণ চাইতে পারে নেপাল Logo কয়লা পরিবহন সংকটে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়েছে আদানির গড্ডা কেন্দ্র

পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারী

বগুড়া প্রতিনিধি

পথচারীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বাজারের গোপীনাথপুর এলাকায় বগুড়া-জয়পুরহাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী ডান পায়ে সামান্য আঘাত পেয়েছেন। তার সঙ্গে গাড়িতে থাকা স্ত্রী সুস্থ রয়েছেন। তবে গাড়িতে থাকা অপর এক নারী আহত হয়েছেন বলে জানা গেছে। তাকে চিকিৎসার জন্য বগুড়ার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিমন্ত্রী ঢাকা থেকে জয়পুরহাট-২ আসনের উদ্দেশে যাচ্ছিলেন। সকাল ৯টার দিকে গোপীনাথপুর এলাকায় তার গাড়ি পৌঁছালে হঠাৎ এক বৃদ্ধ নারী পথচারী গাড়ির সামনে চলে আসেন। তাকে রক্ষা করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশের ধানক্ষেতে পড়ে যায়।

এতে প্রতিমন্ত্রী ডান পায়ে সামান্য আঘাত পান। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী ঢাকা থেকে জয়পুরহাটে জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। গোপীনাথপুর এলাকায় হঠাৎ এক বৃদ্ধ নারী পথচারী গাড়ির সামনে চলে এলে তাকে বাঁচাতে গিয়ে গাড়িটি ধানক্ষেতে পড়ে যায়।

দুর্ঘটনার পর প্রতিমন্ত্রী বর্তমানে জয়পুরহাটের কালাই উপজেলায় তার নিজ বাসভবনে অবস্থান করছেন বলে জানিয়েছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:১৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
৪৫০৩ বার পড়া হয়েছে