ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চাঞ্চল্যকর রিফাত হত্যা মামলার চার আসামি র‌্যাব-৭ এর জালে Logo ওষুধের দাম কমাতে আদালতের দ্বারস্থ হয়েও বাঁচলেন না ক্যান্সার রোগী, চার বছরেও শেষ হয়নি মামলা Logo ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: আমিরাতে আকাশ প্রতিরক্ষা সক্রিয়, কাতার-বাহরাইনে সর্বোচ্চ সতর্কতা Logo বাংলাদেশি পাসপোর্টে বিদেশে যাচ্ছে রোহিঙ্গারা, হুমকিতে জাতীয় নিরাপত্তা ও শ্রমবাজার Logo রাজধানীতে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থী ও অফিসগামী মানুষ Logo মহাখালীতে ছুরিকাঘাতে রেলকর্মীর মৃত্যু, নারী হেফাজতে Logo হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা আইআরজিসির Logo সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই Logo শ্বাসরুদ্ধকর লড়াই শেষে সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা Logo প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে কিশোরীকে হত্যা, গ্রেপ্তার মা; বাবার খোঁজে পুলিশ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, মাদ্রাসার শিক্ষকসহ নিহত ৮

কক্সবাজার, প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে একটি মাদ্রাসা চাপা পড়ে শিক্ষকসহ ৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৭ জনই শিশু, তারা সবাই ওই মাদ্রাসার শিক্ষার্থী। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।

বুধবার দুপুর আড়াইটার দিকে কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘এ-থ্রি’ ব্লকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার সময় মাদ্রাসাটিতে ৪০ জনেরও বেশি শিক্ষার্থী ক্লাস করছিল। এ সময় হঠাৎ পাশের পাহাড়ের একটি অংশ ধসে মাদ্রাসার ওপর পড়ে। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা মাটিচাপা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে ধ্বংসস্তূপের নিচ থেকে ১৩ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ৮ জনকে মৃত ঘোষণা করা হয়। আহত ৫ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টানা ভারি বর্ষণের কারণে মাদ্রাসার পাশের পাহাড়ের মাটি দুর্বল হয়ে পড়ায় এ পাহাড়ধসের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৫:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
৪৫১২ বার পড়া হয়েছে