ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আপিল বিভাগে নতুন বিচারপতি হাবিবুল গনি Logo শিক্ষা ও দক্ষতা উন্নয়নে বাংলাদেশ-চীন অংশীদারত্ব জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিনের Logo নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ Logo কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo রংপুরে শিক্ষক পরিবার হত্যাকাণ্ডে পুলিশের বর্ণনায় প্রশ্ন, বলছে আসক Logo ঢাকা ওয়াসার নতুন এমডি ড. মনিরুজ্জামান Logo প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার Logo অক্টোবরে নয়, নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন: ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অক্টোবরে Logo সংবিধান মেনেই হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী নিয়োগ: আইনমন্ত্রী Logo জাতীয় পতাকার আইনবহির্ভূত ব্যবহার বন্ধে দ্রুত পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের

ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে ২৫ রানে হার, হতাশায় শুরু বাংলাদেশের ওয়ানডে সিরিজ

ক্রীড়া প্রতিবেদক

ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২৫ রানের লজ্জাজনক হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। একমাত্র টেস্টে পরাজয়ের পর এবার ওয়ানডেতেও হার দিয়ে সফর শুরু করল টাইগাররা।

সোমবার হারারেরেতে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৪১ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। জয়ের জন্য ১৪২ রানের সহজ লক্ষ্য পেলেও বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় ৩৩.১ ওভারে ১১৬ রানে।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং ধস নামে বাংলাদেশের। দলীয় ১৭ রানেই প্রথম তিন ব্যাটার সাজঘরে ফেরেন। এরপর তাওহীদ হৃদয় ও নুরুল হাসান সোহান ৪৯ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলের আশা জাগান। তবে পরপর দুই ওভারে হৃদয় ও মোসাদ্দেক হোসেন আউট হলে আবারও চাপে পড়ে বাংলাদেশ।

এরপর জিম্বাবুয়ের পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্রুত গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। শেষ পাঁচ উইকেট হারায় মাত্র ৪২ রানের ব্যবধানে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন নুরুল হাসান সোহান।

জিম্বাবুয়ের হয়ে রিচার্ড এনগারাভা ও ব্র্যাড ইভান্স তিনটি করে উইকেট শিকার করেন। এছাড়া নিয়ামহুরি ও ব্লেসিং মুজারাবানি দুটি করে উইকেট নেন।

এই জয়ে ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক জিম্বাবুয়ে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
৪৫৬১ বার পড়া হয়েছে