ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন। সফরে তিনি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন, জাতীয় নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহণ এবং দলীয় সাংগঠনিক সভায় যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টায় সড়কপথে ঢাকা থেকে ত্রিশালের উদ্দেশে রওনা হবেন তিনি। দুপুর ১২টায় ত্রিশালের বালর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন অনুষ্ঠানে উপস্থিত থেকে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এরপর দুপুর ২টায় ত্রিশালের নজরুল ডাকবাংলোয় স্বল্প বিরতি নেবেন তিনি। পরে বিকেল ৩টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন এবং তিন দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করবেন।

সফরের শেষ পর্যায়ে বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন তারেক রহমান

সভা শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
৪৫৮৯ বার পড়া হয়েছে