ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

ঢাকার সড়কে এআই ক্যামেরায় ট্রাফিক আইন মানার প্রবণতা বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, বৃহস্পতিবার:

রাজধানীর সড়কে যানবাহনের ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরা স্থাপন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নতুন এ ব্যবস্থা চালুর পর সড়কে চালকদের আচরণে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ডিএমপি ও সরেজমিন পর্যবেক্ষণে দেখা গেছে, রাজধানীর প্রধান মোড়গুলোতে লাল সিগন্যাল জ্বললেই মোটরসাইকেল, প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশা থেমে যাচ্ছে। অনেক চালক জেব্রা ক্রসিংয়ের আগেই গাড়ি থামিয়ে দিচ্ছেন এবং সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত অপেক্ষা করছেন।

কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের ইন্টারকন্টিনেন্টাল হোটেল–ফার্মগেট সড়কসহ গুরুত্বপূর্ণ এলাকায় আগে দেখা যাওয়া যানজট, অনিয়ম ও অস্থিরতা অনেকাংশে কমে এসেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ইন্টারকন্টিনেন্টাল থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত এলাকায় ইতোমধ্যে ২৫টি এআই-চালিত ক্যামেরা বসানো হয়েছে। এসব ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে লালবাতি অমান্য, উল্টো পথে চলাচল, লেন ভঙ্গ, বন্ধ লেনে প্রবেশ এবং অবৈধ পার্কিং শনাক্ত করতে সক্ষম।

চলতি মাসের শুরুতে চালু হওয়া এ স্মার্ট নজরদারি ব্যবস্থার মাধ্যমে প্রথম সপ্তাহেই ৩০০টির বেশি ট্রাফিক মামলা হয়েছে বলে ডিএমপি জানিয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, পুরো শহরে এ প্রযুক্তি চালু হলে মামলার সংখ্যা আরও বাড়তে পারে।

ডিএমপি সূত্রে জানা গেছে, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, বিজয় সরণি, জাহাঙ্গীর গেট ও বিমানবন্দর সড়কের মতো গুরুত্বপূর্ণ মোড়েও ধাপে ধাপে এআই ক্যামেরা স্থাপন করা হচ্ছে।

ট্রাফিক বিভাগের কর্মকর্তারা বলছেন, ভিডিও প্রমাণসহ স্বয়ংক্রিয় মামলা জারি হওয়ায় চালকদের মধ্যে আইন মানার প্রবণতা বেড়েছে। নতুন ব্যবস্থায় গাড়ির মালিকদের কাছে সরাসরি নোটিশ পাঠানো হচ্ছে।

ডিএমপি জানিয়েছে, নোটিশ উপেক্ষা করলে বিদ্যমান আইনে তলবসহ পরবর্তী আইনি ব্যবস্থা, এমনকি গ্রেপ্তারি পরোয়ানার বিধানও রয়েছে।

তবে উন্নতির পাশাপাশি কিছু এলাকায় এখনো ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা ঘটছে। বিশেষ করে উল্টো পথে চলাচল, সিগন্যাল অমান্য এবং বেপরোয়া লেন পরিবর্তনের প্রবণতা পুরোপুরি বন্ধ হয়নি।

পথচারীদের ক্ষেত্রেও অনিয়ম লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ। অনেকেই এখনো জেব্রা ক্রসিং বা ফুটওভার ব্রিজ ব্যবহার না করে ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন।

বাংলামোটর মোড়ে এক মোটরসাইকেল চালক বলেন, “এখন আগের চেয়ে অনেক বেশি সতর্ক থাকতে হচ্ছে। লাল বাতি দেখলেই থামতে হচ্ছে।”

কারওয়ান বাজার এলাকায় এক পথচারী বলেন, “এই প্রথম ঢাকার কিছু সড়ক পারাপারে তুলনামূলক নিরাপদ মনে হচ্ছে।”

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সারোয়ার জানিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এআই ক্যামেরা বসিয়ে পুরো সিস্টেমটি চালু করার পরিকল্পনা রয়েছে। এতে ট্রাফিক সার্জেন্ট ও পরিদর্শকদের মামলার চাপও কমে আসবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
৪৫৬৩ বার পড়া হয়েছে