ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বুথফেরত সমীক্ষা ‘টাকা দিয়ে করানো’, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। Logo সিদ্ধিরগঞ্জ থানায় করা দুই মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিন। Logo রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তার করার দাবি নাহিদ ইসলামের Logo শত্রুপক্ষ ‘হার্ট অ্যাটাক’ করবে, নতুন অস্ত্র নিয়ে ইরানের বার্তা Logo ঢাকা জেলার প্রথম নারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন শামীমা পারভীন শিল্পি Logo হরমুজে অবরোধ, পারস্য উপসাগরে আটকা ২০ হাজার নাবিক Logo চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত Logo উগান্ডায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান: বাংলাদেশিসহ ২৩১ বিদেশি আটক Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সংসদে আনার দাবি রুমিন ফারহানার Logo বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয়ে চুক্তি করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

নির্বাচনী প্রচারণায় নারী ও হিজাবধারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে হাইকোর্টে রিট

নিজস্ব সংবাদ :

নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকারী নারীদের ওপর হামলা, হয়রানি ও ভয়ভীতি রোধে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মুহম্মদ মিসবাহ উদ্দিন  এই রিট দায়ের করেন। রিটে নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।
আবেদনে বলা হয়েছে, ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া নির্বাচনী প্রচারণার সময় দেশের বিভিন্ন জেলায় নারীরা—বিশেষ করে হিজাব পরিহিত নারীরা প্রচার কার্যক্রমে অংশ নিতে গিয়ে হামলা, হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন। গণমাধ্যমে এসব ঘটনা প্রকাশিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। রিটে উল্লেখ করা হয়েছে, এ ধরনের ঘটনা বাংলাদেশের সংবিধানের বিভিন্ন ধারা লঙ্ঘন করছে, যেমন: অনুচ্ছেদ ২৮ (বৈষম্য নিষিদ্ধ), ৩২ (জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা), ৩৬ (চলাচলের স্বাধীনতা), ৩৭ (সমাবেশের স্বাধীনতা), ৩৮ (সমিতির স্বাধীনতা) ও ৪১ (ধর্মীয় স্বাধীনতা)। এছাড়া ১২৬ অনুচ্ছেদের আওতায় নির্বাচন কমিশনকে সহায়তা দেওয়ার দায়িত্ব যথাযথভাবে পালন করা হয়নি। মুহম্মদ মিসবাহ উদ্দিন বলেন, “নারীদের ভয়মুক্ত অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। নিরাপদ নির্বাচন ও প্রচারণায় অংশগ্রহণ নারীর সাংবিধানিক অধিকার, যা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব।”

তিনি আরও জানান, রোববার বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই রিটের শুনানি হতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৫৮:১১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
৪৫৬৭ বার পড়া হয়েছে

ধানের শীষে ভোট দিন