ঢাকা ১২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ২ Logo খুলশীতে যৌথ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার Logo দেশের সব জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা Logo ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা চলছে: চিফ হুইপ Logo তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে সাংবাদিকের ওপর হামলা Logo বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিল হুথিরা, বাড়ছে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি নিয়ে শঙ্কা Logo ঢাকা-চট্টগ্রাম রুটে চালু হবে ইলেকট্রিক ট্রেন Logo কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার Logo চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের Logo জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাড়িতে বজ্রপাতে আগুন

লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে দুর্বৃওের হামলায় বিএনপি নেতা নিহত

মো: ইসমত দ্দোহা, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে আবুল কালাম জহির (৫০) নামে এক বিএনপি নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মরদেহের পাশে গুলির খোসা দেখা গেছে।

(শনিবার, ১৫ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জহির চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পশ্চিম লতিফপুর গ্রামের মোস্তফার দোকান এলাকায় সড়কের উপর জহিরকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এক সময় জহির মাটির ব্যবসার সঙ্গে জড়িত ছিল। ধারণা করা হচ্ছে তার প্রতিপক্ষ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাকে কুপিয়ে হত্যা করেছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম( নোমান) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। জহিরকে হত্যা করা হয়েছে।’ কে বা কারা কি কারণে ঘটনাটি ঘটিয়েছে তা তৎক্ষনাৎ বলতে পারেননি তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:১৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
৪৭১৫ বার পড়া হয়েছে