ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ২ Logo খুলশীতে যৌথ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার Logo দেশের সব জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা Logo ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা চলছে: চিফ হুইপ Logo তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে সাংবাদিকের ওপর হামলা Logo বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিল হুথিরা, বাড়ছে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি নিয়ে শঙ্কা Logo ঢাকা-চট্টগ্রাম রুটে চালু হবে ইলেকট্রিক ট্রেন Logo কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার Logo চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের Logo জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাড়িতে বজ্রপাতে আগুন

অর্থ আত্মসাৎ মামলায় এম এ খালেকের তিন দিনের রিমান্ড দিল আদালত

নিজস্ব সংবাদ :

অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা মামলায় গ্রেপ্তার ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাবেক পরিচালক এম এ খালেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।

এর আগে, আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা ও সংস্থাটির উপপরিচালক মো. মশিউর রহমান। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। দুদকের পাবলিক প্রসিকিউ এর বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত তাকে তিন দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন। একই সঙ্গে তিন দিনের রিমান্ড শেষে জামিন আবেদন বিষয়ে শুনানির দিন ধার্য করেন আদালত। দুদকের পাবলিক প্রসিকিউটর মো. তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের সাবেক চেয়ারম্যান এম এ খালেক দায়িত্বে থাকাকালে অন্যান্য আসামিদের সঙ্গে যোগসাজশে অর্থ আত্মসাৎ করেছেন। তিনি ক্ষমতার অপব্যবহার করে ফারইস্টের ৩৩ দশমিক ৫৬ শতাংশ জমি ও বিল্ডিং ২০৭ কোটি ৬০ লাখ ৩৬ হাজার টাকায় ক্রয় করেন। ক্রয়কৃত টাকা থেকে বিক্রেতাকে ৪৫ কোটি টাকা স্থানান্তর বা হস্তান্তর করেন। এজন্য দুদক প্রতিরোধ আইনের ৫(২) ধারা ও দন্ডবিধির ৪০৯, ১০৯ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা হয়েছে।

২০১৫ সালের ২৪ মার্চ বিক্রেতা মো. আজহার খান তার নামে ৫ কোটি টাকা, তার স্ত্রী সাবিহা খালেকের নামে ২ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা এবং মেয়ে সারওয়াত সিমিন খালেদের নামে ৭ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছেন অভিযোগে উল্লেখ করা হয়। মামলার সঙ্গে আরও কারা কারা জড়িত, সহযোগী ছিলেন সেটা জানার জন্য আসামির সাত দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:২৫:১১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
৪৭১৫ বার পড়া হয়েছে