ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

ম্যাচ ফিক্সিংয়ে নড়েচড়ে বসেছে তুরস্ক: সুপার লিগ ক্লাব সভাপতি ও রেফারিদের বিরুদ্ধে অভিযান

মোঃ আজিজুর রহমান (সুমন), নির্বাহী সম্পাদক

ফিক্সিং ঝড়ে টালমাটাল তুরস্কের ফুটবল। বড় ধরনের জুয়ার কেলেঙ্কারিতে ঝড় উঠেছে দেশটির ফুটবল অঙ্গনে। ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে ২১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির প্রসিকিউটররা, যাদের মধ্যে রয়েছেন ১৭ জন রেফারি ও শীর্ষ লিগের একটি ক্লাবের সভাপতি।

ইস্তানবুলের প্রধান প্রসিকিউটর কার্যালয়ের তথ্য অনুযায়ী, ইস্তানবুলসহ ১২টি প্রদেশে ভোরে সমন্বিত অভিযানে অন্তত ১৮ জনকে আটক করা হয়েছে। রেফারিদের বিরুদ্ধে অভিযোগ—‘দায়িত্বের অপব্যবহার’ ও ‘ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা’।

ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন তুরস্ক সুপার লিগের ক্লাব আইউপস্পোরের সভাপতি মুরাত ওজকায়া এবং কাসিমপাসার সাবেক মালিক ফাতিহ সারাচ।

এর আগে, গত সপ্তাহে তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ) ১৪৯ জন রেফারি ও সহকারী রেফারিকে সাময়িকভাবে বরখাস্ত করে। সরকারি তদন্তে দেখা গেছে ৫৭১ জন সক্রিয় রেফারির মধ্যে ৩৭১ জনেরই বেটিং কোম্পানিতে অ্যাকাউন্ট আছে!

এদের মধ্যে ১৫২ জন রেফারি সরাসরি ফুটবল ম্যাচে বাজি ধরেছেন, যাদের মধ্যে ৭ জন শীর্ষ পর্যায়ের রেফারি ও ১৫ জন সহকারী রেফারি। কিছু রেফারি পাঁচ বছরে ১০ হাজারের বেশি ম্যাচে বাজি ধরেছেন। একজন রেফারি তো ১৮,২২৭টি ম্যাচে বাজি ধরেছেন!

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:২৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
৪৬৮০ বার পড়া হয়েছে