ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সাবেক কর কমিশনার শ্যামল কৃষ্ণের ৫ বছরের কারাদণ্ড Logo ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৮২ Logo শুধু বেঞ্চ বাড়িয়ে মামলাজট কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল Logo সাংবাদিকদের পেটানোর হুমকি, আব্বাসীকে আইনি নোটিশ Logo ইরান যুদ্ধকে ‘অপ্রয়োজনীয়’ বললেন ওবামা, ট্রাম্পের পাল্টা আক্রমণ Logo নারায়ণগঞ্জে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী পুলিশি হেফাজতে Logo ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ২২৪৯ রোগী হাসপাতালে, মৃত্যু ৭ Logo জীবনযাত্রার ব্যয় ও আবাসন সংকটে উত্তাল ইউরোপ, সংঘর্ষ-গ্রেপ্তার Logo ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটক যাত্রা শুরু, বাড়ল ভ্রমণের সময় Logo পুরাতন রমনা থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ

দওপাড়া বাজার ব্যবসায়ী সমবায় সমিতি নির্বাচন -২০২৫

মো: ইসমত দ্দোহা, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী দওপাড়া বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর দ্বিবার্ষিক নির্বাচন-২০২৫ নিয়ে প্রচার – প্রচারণা নামছেন প্রার্থীরা, নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা দেখা যাচ্ছে বিভিন্ন প্রার্থীদের মাঝে। জানা যায় ব্যবসায়ী সমিতির এই নির্বাচনে ১২ টি  পদে ৪২ জন প্রার্থী অংশগ্রহণ করছেন, ৬৮৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। সমিতির বর্তমান সদস্য সংখ্যাও ৬৮৭ জন। প্রতীক বরাদ্দ না হলেও প্রার্থীরা তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েই মাঠে আছে। আগামী ১৩ অক্টোবর (সোমবার) প্রতীক বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো: ইসমাইল মাষ্টার।

ইনসাফ স্টোর ও ক্রোকারিজ এর সত্বাধীকারী কোষাধ্যক্ষ পদপ্রার্থী হাবিবুর রহমান বলেন, আমি দীর্ঘদিন প্রবাসে ক্যাশিয়ার পদে কাজ করেছি। পূর্বের দক্ষতাকে ব্যবহার করে সমিতির হিসাব- নিকাশ সার্বিক উন্নয়নে কাজ করবো। স্হানীয় ব্যবসায়ী, সমিতির সদস্য ও সমবায় সমিতির কর্মকর্তাদের সাথে আলাপ করে ব্যবসায়ীদের প্রশিক্ষণের ব্যবস্থা করবো। দাপ্তরিক সকল দায়িত্ব যথাসময়ে সদস্যদের সামনে উপস্থাপন করবো। তিনি আরও বলেন, বাজারে নারী ক্রেতাদের জন্য কোন টয়লেট সুবিধা নেই। আমার বিশেষ একটা প্রতিশ্রুতি হচ্ছে বাজারে মানসম্মত টয়লেট সুবিধার ব্যবস্থা করবো, নির্বাচিত হই বা না হই।

ক্রীড়া -সাহিত্য ও প্রচার সম্পাদক পদপ্রার্থী সাংবাদিক মোঃ আবদুল মান্নান ভূইয়া( আকাশ) বলেন, আমি নির্বাচিত হলে দওপাড়া বাজারের বিদ্যমান পানি নিষ্কাশন সমস্যা, ময়লা ব্যবস্থাপনা ও বাজারে মোবাইল ডাস্টবিনের ব্যবস্থা করবো। সদস্যদের চিও – বিনোদনের জন্য খেলা -ধুলার আয়োজন করবো। সমিতির সদস্যদের মাঝে যোগাযোগ বৃদ্ধি করার মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করবো।

মাসুদ টেলিকমের সত্বাধীকারী সভাপতি পদপ্রার্থী মো: ছলিম উদ্দিন সেলিম বলেন, আমি ৩০ বছর এ বাজারে ব্যবসা করছি। আমাদের এ বাজারে ব্যক্তি মালিকানাধীন জায়গা কম থাকায় ব্যবসায়ীক পরিধি বাড়ানো সম্ভব হচ্ছে না। আমি নির্বাচিত হলে সরকারি জায়গা বরাদ্দ নেওয়ার চেষ্টা করবো, বাজারের ব্যবসায়ী বাড়ানোর চেষ্টা অব্যাহত রাখবো। ব্যবসায়ী ও সমিতির সদস্যদের আমানতের সঠিক বিনিয়োগ করার প্রচেষ্টা চালাবো।
স্হানীয় ইউনিয়ন পরিষদ, বাজার কমিটি, উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের সাথে সমন্বয় করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবো। উল্লেখ্য আগামী ২৬ অক্টোবর ২০২৫ তারিখে দিনব্যাপী চলবে ভোট গ্রহণ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:১৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
৪৭৯৩ বার পড়া হয়েছে