কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনাই ফেভারিট, বলছে সুপারকম্পিউটার অপ্টা
বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ শুক্রবার দিবাগত রাত ৪টায় নবাগত কেপ ভার্দের বিপক্ষে নকআউট পর্বের ম্যাচে মাঠে নামছে। ম্যাচটি সামনে রেখে সুপারকম্পিউটার অপ্টা আর্জেন্টিনাকেই স্পষ্ট ফেভারিট হিসেবে দেখছে।
অপ্টার পরিসংখ্যান অনুযায়ী, ম্যাচটিতে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৮৯ দশমিক ৮২ শতাংশ। বিপরীতে কেপ ভার্দের জয়ের সম্ভাবনা মাত্র ১০ দশমিক ১৮ শতাংশ।
আর্জেন্টিনার পক্ষে বড় ভরসা অধিনায়ক লিওনেল মেসির দুর্দান্ত ফর্ম। তার পাশাপাশি দলের আক্রমণভাগে মার্টিনেজ ও আলভারেজও ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে আসছেন।
অন্যদিকে, চলতি বিশ্বকাপের অন্যতম চমক কেপ ভার্দে। তুলনামূলক কঠিন গ্রুপে খেলেও তারা অপরাজিত থেকে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। গ্রুপ পর্বে স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র, উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র এবং সৌদি আরবের বিপক্ষেও সমতা নিয়ে তারা শেষ ষোলো নিশ্চিত করে।
তবে নকআউট পর্বে ড্রয়ের সুযোগ নেই। কোয়ার্টার ফাইনালে উঠতে হলে কেপ ভার্দেকে আর্জেন্টিনার বিপক্ষে জয় পেতেই হবে। অন্যদিকে, জয় দিয়ে শিরোপা ধরে রাখার মিশন আরও এক ধাপ এগিয়ে নিতে চায় লিওনেল মেসির দল

























