ঢাকা ০৭:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বনানীতে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা, ছুরি হাতে যুবক গ্রেপ্তার Logo খুলনায় বিএনপি নেতার বাড়িতে গুলি-ভাঙচুরের অভিযোগ Logo জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান Logo হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী Logo তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন গুতেরেস ; প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo ডিএমপির ১১ কর্মকর্তাকে রদবদল Logo জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে শান্তিকামী মানুষের মনের কথা প্রতিফলিত হয়েছে: ওলামা দলের বিক্ষোভ মিছিলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী Logo আওয়ামী লীগকে ফেরানোর ইন্ধন দিচ্ছে সরকারের একটি অংশ: গোলাম পরওয়ার Logo জাতিসংঘে তারেক রহমানের ভাষণ: শান্তি, ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান Logo জাতিসংঘ মহাসচিবের সঙ্গে তারেক রহমানের বৈঠক

শাহবাগে চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেট ভবনের একটি আবাসিক কক্ষ থেকে ফারা ফেরদৌস (৩২) নামে এক নারী চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুর্গন্ধের সূত্র ধরে ভবনের ১৪ তলার ৮/১ নম্বর কক্ষে অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফারা ফেরদৌস খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রাম এলাকার বাসিন্দা মো. আ. রশিদের মেয়ে। তিনি ৩৯তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একজন চিকিৎসক। বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কার্ডিওভাসকুলার বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণের জন্য আজিজ সুপার মার্কেট ভবনের ওই কক্ষে ভাড়া থাকতেন।

স্থানীয় বাসিন্দারা জানান, কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে তারা শাহবাগ থানায় খবর দেন। পরে পুলিশ নিহতের বোন নুজুলা ফেরদৌসকে সঙ্গে নিয়ে কক্ষটি খুলে খাটের ওপর বসা এবং টেবিলের ওপর মাথা রাখা অবস্থায় ফারার মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হক জানান, গত ২৩ জুন ফারা ফেরদৌসের সঙ্গে সর্বশেষ তার বোনের কথা হয়েছিল। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। তিনি বলেন, “মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।”

পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৫২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
৪৬০৩ বার পড়া হয়েছে