ঢাকা ০১:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

৪০ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ৩ঃ র‌্যাব-৭

নিজস্ব সংবাদ :

কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। এসময় চোরাচালানের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়।

র‌্যাব-৭, চট্টগ্রাম সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, ভারতীয় সীমান্তবর্তী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন কোদালিয়া এলাকায় কতিপয় চোরাকারবারি অবৈধভাবে ভারতীয় শাড়ি এনে একটি টয়োটা ডেলিভারি ভ্যানে লোড করছে। এ তথ্যের ভিত্তিতে গত ২০ মে ২০২৬ ইং তারিখ ভোর আনুমানিক ৫টা ২৫ মিনিটে র‌্যাব-৭’র একটি আভিযানিক দল কোদালিয়া এলাকায় জনৈক মোঃ বাবুল মিয়ার বসতবাড়ির সামনে অভিযান পরিচালনা করে।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তৌহিদুল ইসলাম বিজয় (১৯), পিতা-মৃত আবুল হাসেম, সাং-উত্তর বেতিয়ারা; মোঃ সিয়াম (১৯), পিতা-মোঃ সাহাবুদ্দিন, সাং-পায়েরখোলা এবং রবিউল আলম (১৯), পিতা-জাহাঙ্গীর আলম, সাং-পোঃ বড়দৈন, সর্ব থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লাকে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে টয়োটা ডেলিভারি ভ্যানটির পিছনের অংশে তল্লাশি চালিয়ে পাটের বস্তার ভিতরে রক্ষিত বিভিন্ন রং ও ডিজাইনের মোট ১ হাজার ৩৪৪টি ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৪৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
৪৫৯৯ বার পড়া হয়েছে