ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অপরাধের পেছনে মাদক ও জুয়া মূল চালিকা শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী Logo হুতিদের ঠেকাতে সৌদি-ইসরায়েল গোয়েন্দা সহযোগিতা নিয়ে আলোচনা Logo সাংবাদিকতায় ১৭ বছরে তৈরি জঞ্জাল দূর করাই সরকারের লক্ষ্য: পার্থ Logo শেখ হাসিনাকে ঘিরে ভারতের গভীর উদ্দেশ্য আছে: রিজভী Logo গুজব রোধে ফ্যাক্ট চেক প্রচারের আহ্বান প্রেস সচিব সালেহ শিবলীর Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ডিসি-ওসি প্রত্যাহার Logo ভাঙ্গায় প্রকাশ্যে গুলি: গুলশান থেকে দুই আসামি গ্রেপ্তার Logo ঢাকার মেট্রোরেল নেটওয়ার্কে তিন প্রকল্প, ব্যয় প্রায় আড়াই লাখ কোটি Logo ৭ মাসে রাষ্ট্রীয় মদদে মানবাধিকার লঙ্ঘন হয়নি: মাহদী আমিন Logo মেট্রোরেলের লাইনে কাপড়, দেড় ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন

জমিজমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব সংবাদ :

ঢাকা, ১৯ মে — জমিজমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির বিষয়ে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রচলিত আইনের পাশাপাশি গ্রাম আদালত ও বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে আইনানুগ পদক্ষেপ গ্রহণ জরুরি।

মঙ্গলবার (১৯ মে) সকালে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন শেষে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আলোচনা, মধ্যস্থতা, সালিশ ও সমঝোতার মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যকর করা গেলে আদালতে বিচারাধীন মামলার চাপ কমবে। একই সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ দ্রুত সমাধান করাও সহজ হবে।

তিনি আরও বলেন, শুধু জমিজমা নয়, প্রতিটি জনবান্ধব কর্মসূচির ক্ষেত্রেই জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চায় সরকার। দীর্ঘ সময়ের স্বৈরশাসনে মানুষের অধিকার ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণ এখন রাষ্ট্র ও রাজনীতিতে নিজেদের অধিকার ও প্রত্যাশার প্রতিফলন দেখতে চায়। এ কারণে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী জানান, পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়নে ভূমিসেবা সহায়তা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি নাগরিকদের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে ‘ভূমি’ নামে একটি মুঠোফোনভিত্তিক সেবা চালু করা হয়েছে।

তিনি বলেন, জমি ব্যবস্থাপনা যত বেশি আধুনিক ও প্রযুক্তিনির্ভর হবে, জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিও তত সহজ হবে। অনলাইনের মাধ্যমে ভূমিসেবা নিশ্চিত করা গেলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং ভূমি অফিসগুলোতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যও হ্রাস পাবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৩২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
৪৫৭১ বার পড়া হয়েছে