ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অপরাধের পেছনে মাদক ও জুয়া মূল চালিকা শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী Logo হুতিদের ঠেকাতে সৌদি-ইসরায়েল গোয়েন্দা সহযোগিতা নিয়ে আলোচনা Logo সাংবাদিকতায় ১৭ বছরে তৈরি জঞ্জাল দূর করাই সরকারের লক্ষ্য: পার্থ Logo শেখ হাসিনাকে ঘিরে ভারতের গভীর উদ্দেশ্য আছে: রিজভী Logo গুজব রোধে ফ্যাক্ট চেক প্রচারের আহ্বান প্রেস সচিব সালেহ শিবলীর Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ডিসি-ওসি প্রত্যাহার Logo ভাঙ্গায় প্রকাশ্যে গুলি: গুলশান থেকে দুই আসামি গ্রেপ্তার Logo ঢাকার মেট্রোরেল নেটওয়ার্কে তিন প্রকল্প, ব্যয় প্রায় আড়াই লাখ কোটি Logo ৭ মাসে রাষ্ট্রীয় মদদে মানবাধিকার লঙ্ঘন হয়নি: মাহদী আমিন Logo মেট্রোরেলের লাইনে কাপড়, দেড় ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন

গণভোটের রায় বাস্তবায়নে জাতীয় ঐকমত্য প্রয়োজন: আ স ম আবদুর রব

নিজস্ব প্রতিনিধি

ঢাকা প্রতিনিধি: জাতীয় সমাজতান্ত্রিক পার্টি-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, গণভোটে প্রকাশিত জনগণের রায় বাস্তবায়ন এবং রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় ঐকমত্য গড়ে তোলা জরুরি। তিনি বলেন, “গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া রাষ্ট্রীয় রাজনীতি স্থিতিশীল হওয়ার আর কোনো বিকল্প নেই।”

শুক্রবার দলের স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর উত্তরায় আ স ম আবদুর রবের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেশের চলমান গণভোট-পরবর্তী রাজনৈতিক বাস্তবতা নিয়ে বিস্তারিত পর্যালোচনা শেষে জেএসডি কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে।

দলের পক্ষ থেকে বলা হয়, গণভোটে প্রকাশিত জনগণের রায়কে রাষ্ট্রের সর্বোচ্চ রাজনৈতিক ও সাংবিধানিক ম্যান্ডেট হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং এর পূর্ণাঙ্গ, স্বচ্ছ ও কার্যকর বাস্তবায়নের জন্য সব গণতান্ত্রিক শক্তিকে সম্পৃক্ত করে রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে।

এছাড়া গণভোট-পরবর্তী সময়কে রাষ্ট্র পুনর্গঠনের একটি ঐতিহাসিক ও রূপান্তরমূলক সুযোগ হিসেবে বিবেচনা করে অন্তর্ভুক্তিমূলক জাতীয় ঐকমত্য প্রক্রিয়া গঠনের আহ্বান জানানো হয়, যেখানে সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির অংশগ্রহণ নিশ্চিত থাকবে।

জেএসডি আরও জানায়, ব্যক্তি ও দলকেন্দ্রিক রাজনীতির পরিবর্তে জনগণের ম্যান্ডেটভিত্তিক নীতিনির্ভর রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে কাঠামোগত রাজনৈতিক সংস্কারের ওপর গুরুত্ব দেওয়া হবে। জবাবদিহিতা ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রকে রাজনৈতিক চর্চার কেন্দ্রে আনার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
৪৫৮৪ বার পড়া হয়েছে