ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অপরাধের পেছনে মাদক ও জুয়া মূল চালিকা শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী Logo হুতিদের ঠেকাতে সৌদি-ইসরায়েল গোয়েন্দা সহযোগিতা নিয়ে আলোচনা Logo সাংবাদিকতায় ১৭ বছরে তৈরি জঞ্জাল দূর করাই সরকারের লক্ষ্য: পার্থ Logo শেখ হাসিনাকে ঘিরে ভারতের গভীর উদ্দেশ্য আছে: রিজভী Logo গুজব রোধে ফ্যাক্ট চেক প্রচারের আহ্বান প্রেস সচিব সালেহ শিবলীর Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ডিসি-ওসি প্রত্যাহার Logo ভাঙ্গায় প্রকাশ্যে গুলি: গুলশান থেকে দুই আসামি গ্রেপ্তার Logo ঢাকার মেট্রোরেল নেটওয়ার্কে তিন প্রকল্প, ব্যয় প্রায় আড়াই লাখ কোটি Logo ৭ মাসে রাষ্ট্রীয় মদদে মানবাধিকার লঙ্ঘন হয়নি: মাহদী আমিন Logo মেট্রোরেলের লাইনে কাপড়, দেড় ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন

দীর্ঘ ২২ বছর পর চাঁদের বাড়ি চাঁদপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান,ব্যাপক প্রস্তুতি

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি: দীর্ঘ ২২ বছর পর আগামীকাল শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সরকারি সফরকে ঘিরে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইতোমধ্যে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সম্ভাব্য ভেন্যুগুলো পরিদর্শন করেছেন এবং ব্যাপক প্রস্তুতি নিয়েছেন,পাশাপাশি জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সদস্যরা ও ভেন্যুগুলো পরিদর্শন করেছেন চলছে প্রস্তুতি সভা, প্রচার কার্যক্রম ও মাঠপর্যায়ের তৎপরতা।

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন প্রকল্প, ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। এছাড়া তিনি সুধী সমাবেশ ও একটি বড় জনসভায় অংশ নেবেন।

চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত জনসভায় ৮ থেকে ১০ লাখ মানুষের সমাগম হতে পারে বলে আশা করছেন আয়োজকরা। এ উপলক্ষে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় খাল খনন প্রকল্পের উদ্বোধনস্থলও পরিদর্শন করেন।

সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক জানান, রাজরাজেশ্বরী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ৬৮০ জন বাসিন্দার জন্য ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হবে। তিনি বলেন, ২০০৪ সালের পর এই প্রথম তারেক রহমান চাঁদপুরে আসছেন। তখন তিনি দলের একজন কর্মী হিসেবে এসেছিলেন, আর এবার প্রধানমন্ত্রী হিসেবে আসছেন। এটি চাঁদপুরবাসীর জন্য গর্ব ও আবেগের বিষয়।”

উল্লেখ্য, বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশেষ ২০১২ সালে চাঁদপুর সফর করেছিলেন। দীর্ঘ বিরতির পর দলের বর্তমান চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
৪৫৯১ বার পড়া হয়েছে