ঢাকা ০৯:২২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হলো ‘ডা. হ্যানিম্যান Logo পরকীয়ার অভিযোগে জামায়াত নেতাকে মারধরের অভিযোগ, অস্বীকার ফারুক হোসেনের Logo ভারতে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: সংসদীয় কমিটিকে জানিয়েছে ভারত সরকার Logo একাত্তরকে ভুলে গেলে বাংলাদেশে বিশ্বাস করা যায় না : মির্জা ফখরুল Logo ফেনীর হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার, র‌্যাব এর যৌথ অভিযান Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের লামা হাসপাতাল পরিদর্শন

উজ্জ্বল বড়ুয়া লামা (বান্দরবান) প্রতিনিধি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম ১৯ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে দুপুর ১২টায় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখেন এবং সেবার মান, রোগীদের সুযোগ-সুবিধা ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনের একপর্যায়ে যুগ্ম সচিব হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ডা. উইলিয়াম লুসাই মেমোরিয়াল হলরুমে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি হাসপাতালের চিকিৎসাসেবা আরও মানসম্মত ও জনবান্ধব করার বিষয়ে দিকনির্দেশনা দেন এবং উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এসময় হাসপাতালের পক্ষ থেকে স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে  বিভিন্ন সমস্যা ও চাহিদার বিষয় তুলে ধরেন  উপজেলা  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম।  যুগ্ম সচিব তা মনোযোগসহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এসময় হাসপাতালে কর্মরত জুনিয়র কনসালটেন্ট (পেডিয়াট্রিক্স) ডা. এপিএম আব্দুল খালেক, জুনিয়র কনসালটেন্ট (এনেসথেসিওলজি) ডা. নুর মুহাম্মদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলেমান আহমেদ, মেডিকেল অফিসার ডা. মো: ফরহাদ উদ্দিন, ডা. জুবাইরুল ইসলামসহ কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মহোদয়ের এ পরিদর্শনকে স্বাস্থ্যসেবা উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৩৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
৪৬৫৭ বার পড়া হয়েছে